রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আইন আদালত

মির্জাপুরে ৮ বালু ব্যবসায়ীকে সাড়ে ৯ লাখ টাকা জরিমানা

ফেব্রুয়ারি ৪, ২০২৪
A A
টাঙ্গাইলে পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ শিক্ষার্থীদের

টাঙ্গাইলে পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ শিক্ষার্থীদের

৩১৩ Views

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা প্রশাসন রাত ও দিনে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়েছেন। শনিবার (৩ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করেন। এ সময় দুইজনকে এক লাখ টাকা জরিমানা, ড্রেজারের পাইপ ধ্বংস, একটি ড্রেজার, দুটি ভেকু মেশিন ও একটি লোভেট জব্দ করেছেন। এছাড়া রবিবার (৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, বংশাই, লৌহজং নদী ও ধলেশ্বরী নদীর শাখা মির্জাপুর উপজেলার উপর দিয়ে প্রবাহিত। এরমধ্যে বংশাই নদীর যোগীরকোফা-রশিদ দেওহাটা-কদিম দেওহাটা এবং গোড়াই মমিননগর মৌজায় প্রায় ১৩৫ একর ভূমিতে দুটি সরকারি বালু মহাল রয়েছে। এই বালু মহলসহ উপজেলার অর্ধশতাধিক স্পটে অবৈধভাবে নদীর বালু, পাহাড়ি টিলার লালমাটি ও ফসলি জমির মাটি কাটা শুরু হয়। বেপরোয়াভাবে মাটি কাটা ও গ্রামের রাস্তা দিয়ে ভাড়ি ডাম্প ট্রাক ও মাহেন্দ্র দিয়ে পরিবহন করায় রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছে। এছাড়া রাস্তার পাশের বাড়িঘর ধুলায় ডেকে যাচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
টাঙ্গাইলের জেলা প্রশাসকের নির্দেশে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ইচাইল, জামুর্কি ইউনিয়নের কদিমধল্যা ও আগধল্যা, বানাইল ইউনিয়নের নরদানা এবং ফতেপুর ইউনিয়নের থলপাড়াসহ মাটি কাটার বিভিন্ন স্পটে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় দুই মাটি ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেন। অবৈধভাবে মাটি ভর্তি মাহেন্দ্র চলাচল করে গ্রামের রাস্তা নষ্ট করার অপরাধে রোহিতপুর গ্রামের সালাউদ্দিন ও শুভুল্যা গ্রামের মফিজ মিয়ার কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া একটি ড্রেজারের বিপুল পরিমান পাইপ ধ্বংসসহ জব্দ, দুইটি মাহেন্দ্র, একটি লোভেট ও দুইটি মাটি কাটার ভেকু জব্দ করেন।
রবিবার (৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী মির্জাপুর উপজেলার কোর্ট বহুরিয়া, যোগীরকোফা ও রশিদ দেওহাটা এলাকায় অভিযান চালিয়ে চার মাটি ব্যবসায়ীকে চার লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গোড়াই ইউনিয়নের মীর দেওহাটা এলাকার সুজন মিয়াকে দুই লাখ টাকা, যোগীরকোফা এলাকার মহসীন মিয়াকে দুই লাখ টাকা ও রশিদ দেওহাটা এলাকার শামীম হোসেনকে ৫০ হাজার টাকা, জিয়াউর রহমানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

Advertisement

এছাড়া বংশাই নদীর গাড়াইল এলাকায় নদীর পার কাটার অপরাধে গত (২৮ জানুয়ারি) মাটি ব্যবসায়ী আলমগীর মৃধা ও ইউসুফ মিয়ার কাছ থেকে চার লাখ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের বিচারক। লৌহজং নদীর ইচাইল এলাকায় এবং থলপাড়া এলাকায় মাটি কাটার অপরাধে দুটি ভেকু মেশিন জব্দ এবং আগধল্যা এলাকায় ড্রেজারের পাইপ ধ্বংস করা হয়েছে। এ সময় লৌহজং নদীর বুধিরপাড়া এলাকায় দেয়া বাঁধও কেটে দেন আদালতের বিচারক।
এ বিষয়ে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাকিলা বিনতে মতিন বলেন, সরকারি বালু মহালসহ নদীর পার ও ফসলি জমির মাটি কাটার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। এজন্য তিনি এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান প্রতিদিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

 

Advertisement

 

 

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: tangail newsটাঙ্গাইলটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদমির্জাপুর উপজেলামির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তামির্জাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি)মির্জাপুরে ৮ বালু ব্যবসায়ীকে সাড়ে ৯ লাখ টাকা জরিমানা
Next Post
নাগরপুরে অবরোধের বিরুদ্ধে আওয়ামী লীগের শান্তি মিছিল

গোপালপুরের সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময় সভা

সর্বশেষ সংবাদ

রমজানে অসহায়-হতদরিদ্রদের মাঝে দুধ ডিম মাংস বিক্রি শুরু- প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

রমজানে অসহায়-হতদরিদ্রদের মাঝে দুধ ডিম মাংস বিক্রি শুরু- প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

ফেব্রুয়ারি ২১, ২০২৬
টাঙ্গাইলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসে জামায়াতে ইসলামীর আলোচনা সভা

টাঙ্গাইলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসে জামায়াতে ইসলামীর আলোচনা সভা

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ভাষা শহীদদের স্বরণে সখীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ভাষা শহীদদের স্বরণে সখীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ২১, ২০২৬
কালিহাতীর বল্লায় সরিষা ক্ষেতে মিলল এক যুবকের মরদেহ

কালিহাতীর বল্লায় সরিষা ক্ষেতে মিলল এক যুবকের মরদেহ

ফেব্রুয়ারি ২১, ২০২৬
দেলদুয়ারে নবনির্বাচিত এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেলদুয়ারে নবনির্বাচিত এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ২১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In