রবিবার, মার্চ ১, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home টাঙ্গাইল

টাঙ্গাইলে তোফা নাগরপুরে জিৎ দেলদুয়ারে মারুফ চেয়ারম্যান নির্বাচিত

মে ৩০, ২০২৪
A A
ডেবিল হান্ট অভিযানে কালিহাতী ও ভূঞাপুরে ইউপি চেয়ারম্যানসহ ৫ জনকে গ্রেফতার

ডেবিল হান্ট অভিযানে কালিহাতী ও ভূঞাপুরে ইউপি চেয়ারম্যানসহ ৫ জনকে গ্রেফতার

২৯১ Views

হাসান সিকদার ॥
টাঙ্গাইলে তিনটি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ মে) জেলার দেলদুয়ার, নাগরপুর ও সদর উপজেলায় শান্তিপূর্ণভাবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলে। নির্বাচন শেষে রাতে নির্বাচনের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এ ফলাফল ঘোষণা করেন। টাঙ্গাইল সদর উপজেলায় চেয়ারম্যান পদে তোফাজ্জল হোসেন খান তোফা (দোয়াত কলম), দেলদুয়ার উপজেলায় ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ (কাপ পিরিচ) ও নাগরপুর উপজেলায় কেএম সালমান শামস জিৎ (আনারস) বিজয়ী হয়েছেন। এই তিন উপজেলা নির্বাচনে মোট ১৫ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এছাড়া টাঙ্গাইল সদর, দেলদুয়ার ও নাগরপুর উপজেলায় চেয়ারম্যান পদে ১৫ জন, ১৯ জন ভাইস চেয়ারম্যান ও ১০ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
টাঙ্গাইল সদর উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা (দোয়াত কলম) প্রতীকে ৪২ হাজার ৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ২০৮ ভোট। এছাড়া অন্যান্য প্রার্থীরা হলেন- টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা আক্তার (আনারস) প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ১০ ভোট, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামস উদ্দিন (মোটর সাইকেল) প্রতীকে পেয়েছেন ২ হাজার ২৬৫ ভোট, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান শাহজাহান আনছারী (হেলিকপ্টার) প্রতীকে পেয়েছেন ৬৩২ ভোট। তবে তিনি প্রতিক পাওয়ার পর অঘোষিতভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ান। টাঙ্গাইল সদর উপজেলায় চেয়ারম্যান পদে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
নাগরপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রয়াত এমপি খন্দকার আবদুল বাতেনের ছেলে ব্যারিস্টার কেএম সালমান শামস জিৎ (আনারস) প্রতীকে ৩৫ হাজার ৭৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান আব্দুছ ছামাদ (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৮১৭ ভোট। এছাড়া অন্যান্য প্রার্থীরা হলেন- নাগরপুর উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির (মোটর সাইকেল) প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮৬৬ ভোট। নাগরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
দেলদুয়ার উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ (কাপ পিরিচ) প্রতীকে ২৯ হাজার ২৯৭ ভোট পেয়ে পুণরায় বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিবলি সাদিক (টেলিফোন) প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৯৫৪ ভোট। এছাড়া অন্যান্য প্রার্থীরা হলেন- ইকবাল হোসেন মিয়া (মোটর সাইকেল) প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮৮১ ভোট, খন্দকার হা মীম কায়েস বিপ্লব (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭৯৮ ভোট, আটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজ মল্লিক (আনারস) প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩৫৫ ভোট, দেলদুয়ার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান মিয়া (দোয়াত কলম) প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭১৬ ভোট, জুয়েল সরকার (হেলিকপ্টার) প্রতীকে পেয়েছেন ৫৩৪ ভোট। দেলদুয়ার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ূর রহমান টাঙ্গাইল নিউজবিডিকে জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৮ প্লাটুন বিজিবিসহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

Advertisement

 

 

Advertisement

 

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: tangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সদর উপজেলাটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলে তোফা নাগরপুরে জিৎ দেলদুয়ারে মারুফ চেয়ারম্যান নির্বাচিতটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদদেলদুয়ার উপজেলানাগরপুর উপজেলা
Next Post
ঘাটাইলে ইফতার মাহফিল ও কমিটির পরিচিতি সভা

ধনবাড়ীতে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালিত

সর্বশেষ সংবাদ

কলকাতায় চিকিৎসাধীন আ’লীগের সাবেক এমপি জোয়াহেরের মরদেহ দেশে আনার প্রক্রিয়া

কলকাতায় চিকিৎসাধীন আ’লীগের সাবেক এমপি জোয়াহেরের মরদেহ দেশে আনার প্রক্রিয়া

মার্চ ১, ২০২৬
বাসাইলের দাপনাজোরে বালিকা স্কুলের আঙিনায় বিদায়ি গভর্নর মনসুরের স্পা-রিসোর্ট

বাসাইলের দাপনাজোরে বালিকা স্কুলের আঙিনায় বিদায়ি গভর্নর মনসুরের স্পা-রিসোর্ট

মার্চ ১, ২০২৬
১০ লাখ তরুণকে আইসিটি খাতে সম্পৃক্তের লক্ষ্য সরকারের- মন্ত্রী ফকির মাহবুব

১০ লাখ তরুণকে আইসিটি খাতে সম্পৃক্তের লক্ষ্য সরকারের- মন্ত্রী ফকির মাহবুব

মার্চ ১, ২০২৬
টাঙ্গাইল জেলা সদর আমতলা ও বৈল্যা সড়কের উদ্বোধন করলেন এমপি টুকু

টাঙ্গাইল জেলা সদর আমতলা ও বৈল্যা সড়কের উদ্বোধন করলেন এমপি টুকু

মার্চ ১, ২০২৬
মাদক, ইন্টারনেটভিত্তিক অপরাধ ও অনলাইন জুয়া বন্ধ করা হবে- মন্ত্রী ফকির মাহবুব

মাদক, ইন্টারনেটভিত্তিক অপরাধ ও অনলাইন জুয়া বন্ধ করা হবে- মন্ত্রী ফকির মাহবুব

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In