রবিবার, মার্চ ১, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home কৃষি

টাঙ্গাইলে কম্বাইন্ড হারভেস্টার মেশিনে ধান কাটায় আগ্রহ বেড়েছে কৃষকদের

মে ৩১, ২০২৪
A A
নাগরপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুদরত আলী গ্রেফতার

নাগরপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুদরত আলী গ্রেফতার

১৮৩ Views

হাসান সিকদার ॥
টাঙ্গাইলে কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে বোরো ধান কাটা ও মাড়াইয়ে আগ্রহ বাড়ছে কৃষকদের। শ্রমিক দিয়ে ধান কাটা ও মাড়াইয়ের চেয়ে সময় এবং খরচ কম হওয়ায় দিন দিন এ মেশিনের ব্যবহার বাড়ছে। এতে শ্রমিক সংকট কাটিয়ে উঠে কম সময়ে ফসল ঘরে তুলতে পারছেন কৃষকরা। এদিকে কৃষকদের আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে উৎসাহিত করতে কাজ করে যাচ্ছে জেলা কৃষি বিভাগ।
সরেজমিন দেখা যায়, জেলার বাসাইল, সখীপুর, কালিহাতী উপজেলাতে বোরো জমিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সোনালি ফসল ঘরে তুলছেন কৃষকরা। দিনদিন কৃষিতে বাড়ছে আধুনিক যন্ত্রের ছোঁয়া। কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে চলছে ফসল কাটা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলায় বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল এক লাখ ৭৬ হাজার ২০০ হেক্টর জমিতে। আবাদ হয়েছে এক লাখ ৭৬ হাজার ৩২০ হেক্টর জমিতে। এখান থেকে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১১ লাখ মেট্রিক টন। বোরো ধানের আবাদ বৃদ্ধির জন্য কৃষি বিভাগের প্রণোদনা কর্মসূচির আওতায় তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের দেয়া হয়েছে উচ্চ ফলনশীন জাতের ধানের বীজ ও সার। বোরো ধানের ফলন বৃদ্ধি করার জন্য মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা সার্বক্ষনিক কৃষকদের পাশে রয়েছেন।
কৃষি বিভাগ সূত্রে আরও জানা যায়, কৃষি বিভাগের সার্বিক সহযোগিতা ও কৃষকদের অক্লান্ত পরিশ্রমের কারনে ধান আবাদে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। অনুকূল আবহাওয়ার কারণে চলতি মৌসুমে গতবারের চেয়ে ধানের ভালো ফলন হয়েছে। জমির সঠিক পরিচর্চার কারণে এবার পোকা-মাকরের আক্রমণ নেই বললেই চলে। এর ফলে খুশি কৃষকরা। প্রখর রোদ থাকায় ইতিমধ্যে পাকছে জমির ধান। কৃষকরা এখন জমি থেকে পাকা ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন।

Advertisement

কৃষক ছানোয়ার হোসেন টাঙ্গাইল নিউজবিডিকে বলেন, চলতি বোরো মৌসুমে ধান খুব সুন্দর হয়েছে। শ্রমিক সংকট ও বাড়তি মজুরির কারণে হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটেছি। হারভেস্টার মেশিন পাওয়াতে দুশ্চিন্তা যেমন দূর হয়েছে তেমনি দ্রুত সময়ের মধ্যে ধান কেটে ঘরে তুলতে পারছি। পাশাপাশি খরচও অর্ধেক লাগছে। যেখানে শ্রমিক দিয়ে এক বিঘা জমির ধান কাটতে লাগছে ৮ থেকে ১০ হাজার টাকা। সেখানে মেশিন দিয়ে ধান কাটতে লাগছে ৫ থেকে সাড়ে ৫ হাজার টাকা। কৃষক আনোয়ার মিয়া টাঙ্গাইল নিউজবিডিকে বলেন, মেশিন দিয়ে ধান কাটায় আমাদের খুব উপকার হচ্ছে। আমরা যদি শ্রমিক দিয়ে ধান কেটে নেই তাহলে এক বিঘা জমির ধান কাটতে ৮ থেকে ১০ হাজার টাকা লেগে যাচ্ছে। সেখানে মেশিন আসার ফলে খুব উপকার হয়েছে। মেশিন দিয়ে ধান কাটাতে ৫ থেকে সাড়ে ৫ হাজার টাকা খরচ হয়েছে। মেশিন দিয়ে ধান কাটার ফলে আমার ৪ হাজার টাকা সাশ্রয় হয়েছে। আরেক কৃষক মুনু মিয়া টাঙ্গাইল নিউজবিডিকে বলেন, এলাকায় ধান কাটার জন্য কৃষি শ্রমিক পাওয়া যাচ্ছিল না। তাদের দিয়ে ধান কাটার খরচ অনেক বেশি। এই ধরনের মেশিন ব্যবহারে আমাদের সুযোগ-সুবিধা বেড়েছে। একদিকে সময় কম লাগছে, আবার টাকাও খরচ কম হচ্ছে।
টাঙ্গাইলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার দুলাল উদ্দিন টাঙ্গাইল নিউজবিডিকে জানান, চারিদিকে এখন পাকা ধানের মৌ মৌ গন্ধ। চলতি মৌসুমে উৎপাদিত ধান থেকে সাত লাখ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের আগেই সকল জমির পাকা ধান যাতে কৃষকরা ঘরে তুলতে পারেন সে পরার্মশ দিচ্ছে কৃষি বিভাগ। আধুনিক চাষাবাদের জন্য যান্ত্রিকীকরণের বিকল্প নেই। জেলায় বোরো মৌসুমের আবাদের ৪০ ভাগ ধান ইতিমধ্যে কাটা শেষ হয়েছে। আশা করছি চলতি মাসে আমাদের পুরো ধান কাটা শেষ হয়ে যাবে। তিনি টাঙ্গাইল নিউজবিডিকে আরও বলেন, কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে কৃষক অনেক সুবিধা পাচ্ছেন। ধান কাটার সাথে সাথে মাড়াই-ঝাড়াই হয়ে তা বস্তাবন্দি করা যাচ্ছে। এতে কৃষকের ধান কাটা ও মাড়াই খরচের সাশ্রয় হচ্ছে। ধান কাটার সময় কম লাগছে।

 

Advertisement

 

 

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: tangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সদর উপজেলাটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরনটাঙ্গাইলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদ
Next Post
টাঙ্গাইলে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

টাঙ্গাইলে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

সর্বশেষ সংবাদ

বাসাইলের দাপনাজোরে বালিকা স্কুলের আঙিনায় বিদায়ি গভর্নর মনসুরের স্পা-রিসোর্ট

বাসাইলের দাপনাজোরে বালিকা স্কুলের আঙিনায় বিদায়ি গভর্নর মনসুরের স্পা-রিসোর্ট

মার্চ ১, ২০২৬
১০ লাখ তরুণকে আইসিটি খাতে সম্পৃক্তের লক্ষ্য সরকারের- মন্ত্রী ফকির মাহবুব

১০ লাখ তরুণকে আইসিটি খাতে সম্পৃক্তের লক্ষ্য সরকারের- মন্ত্রী ফকির মাহবুব

মার্চ ১, ২০২৬
টাঙ্গাইল জেলা সদর আমতলা ও বৈল্যা সড়কের উদ্বোধন করলেন এমপি টুকু

টাঙ্গাইল জেলা সদর আমতলা ও বৈল্যা সড়কের উদ্বোধন করলেন এমপি টুকু

মার্চ ১, ২০২৬
মাদক, ইন্টারনেটভিত্তিক অপরাধ ও অনলাইন জুয়া বন্ধ করা হবে- মন্ত্রী ফকির মাহবুব

মাদক, ইন্টারনেটভিত্তিক অপরাধ ও অনলাইন জুয়া বন্ধ করা হবে- মন্ত্রী ফকির মাহবুব

ফেব্রুয়ারি ২৮, ২০২৬
দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে বিদেশে রপ্তানির কাজ করছে সরকার- প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে বিদেশে রপ্তানির কাজ করছে সরকার- প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In