রবিবার, মার্চ ১, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home অপরাধ

হেরোইন দিয়ে ফাঁসানোর প্রতিবাদে এসআই’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন

জুন ৪, ২০২৪
A A
ঘাটাইলে ট্রাফিকের দায়িত্ব থাকা শিক্ষার্থীদের খাবার বিতরণ

ঘাটাইলে ট্রাফিকের দায়িত্ব থাকা শিক্ষার্থীদের খাবার বিতরণ

২২৯ Views

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) এসআই কাওছার সুলতান হেরোইন দিয়ে মামলায় ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক নারী। এছাড়া তিনি একই অভিযোগে টাঙ্গাইলের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগও করেছেন।
টাঙ্গাইল প্রেসক্লাবে মঙ্গলবার (৪ জুন) দুপুরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বন্যা বেগম (৩৬) নামে ওই নারী বলেন, তিনি কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাছ চিনামুড়া গ্রামের আফজাল শরীফের স্ত্রী। তিনি গ্রামের একজন সাধারণ গৃহবধূ। দুই মেয়ে, মা এবং স্বামী-স্ত্রী এই পাঁচজন নিয়ে তার সংসার। তার স্বামী মাদকাসক্ত-সংসারের কোন কাজকর্ম করেনা। তার একটি পিকআপ ও একটি আটোরিকশা গাড়ি আছে। ওই গাড়ি দুটির ভাড়া দিয়ে সেই টাকায় মেয়েদের স্কুল-কলেজের লেখাপড়া, স্বামীর হাতখরচ ও সংসারের খরচ সহ অতিকষ্টে জীবন-যাপন করে থাকেন।
তিনি বলেন, গত (১০ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে টাঙ্গাইল ডিবি পুলিশের এসআই এসএম কাওছার সুলতান (বিপি নং-৮৩০২০৭৯৯৫৫) সঙ্গীয় ফোর্স নিয়ে তার বাড়িতে গিয়ে কোন কথা না শুনে ঘরে ঢুকে পড়ে। ডিবির লোকেরা ঘরের আসবাবপত্র তছনছ করে। তিনি আশপাশের লোক ডাকতে চাইলে তাকে বাধা দেয়। তারপরও তার চেচাঁমেচির শব্দ পেয়ে এলাকার মহিলারা বাড়িতে আসতে চাইলে তারা বাধা দেয়। শুধুমাত্র মুরুব্বী বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানকে ঘরে ঢুকার সুযোগ দেয়। তার ঘরে ডিবির লোকেরা তল্লাসী চালিয়ে অবৈধ কোন কিছুই পায় নাই।
ঘরে ডিবির লোকেদের তান্ডবে তার স্কুলে পড়ুয়া শিশু মেয়ে সুচী ইসলাম ও কলেজে (অনার্স ১ম বর্ষ) পড়ুয়া মেয়ে লিজা আক্তার বর্ষা এবং তার মা ভয়ে কুকরে যায়। তিনি ডিবির লোকেদের হাতে-পায়ে ধরে কাকুতি-মিনতি করে বলেছেন-তিনি কোন অপরাধ করেন নাই। কোন রকম গ্রেপ্তারী পরোয়ানাও তার বা তার স্বামীর নামে নাই। তারপরও ডিবির লোকেরা তার স্বামী ও তাকে তাদের গাড়িতে উঠিয়ে নেয়। অত:পর বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে টাঙ্গাইল শহরের রাবনা বাইপাসে এসে দুই লাখ টাকা দিলে তাকে ছেড়ে দিবে বলে জানায়। কিন্তু তার কাছে টাকা না থাকায় তিনি টাকা দিতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন। বাড়ি থেকে ডিবি পুলিশ তাদেরকে উঠিয়ে নেওয়ার সময় এলাকার অনেক লোক দেখেছে। গোপনে তদন্ত করলে এলাকার মানুষ সেকথা জানাবে বলে তিনি বিশ্বাস করেন।তিনি বলেন, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে ওইদিন রাতে তাকে নিয়ে টাঙ্গাইল কোর্টের মাঠে এনে গাড়ি থামিয়ে আবারও টাকা এনে দিতে বলে। তারপর তাদেরকে ডিবি অফিসে নিয়ে আসে এবং তাদের উপর নানাভাবে মানসিক ও শারীরিক অত্যাচার নির্যাতন চলায়। তখন বাধ্য হয়ে তিনি তার মেয়ের মাধ্যমে এলাকার মানুষের কাছ থেকে ধার-কর্জ এবং তার পিকআপ গাড়িটি বন্ধক রেখে ডিবি পুলিশকে ৭০ হাজার টাকা এনে দেন। তারা আরও ৩০ হাজার টাকা এনে মিল করে এক লাখ টাকা দিতে বলে। তাহলে মামলা হালকা করে চালান দিবে- না হলে এমন মামলা দিবে যাতে ১ বছরেও জামিন না হয়। পরদিন অর্থাৎ ১১ মার্চ সকালে তার মেয়ে আরও ৩০ হাজার টাকা এনে ডিবি পুলিশকে দেয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি আরও জানান, তারপরও ডিবি পুলিশের এসআই এসএম কাওছার সুলতান তার স্বামীকে ১০ গ্রাম ও তাকে ৫ গ্রাম হেরোইন ডিবি অফিসের ড্রয়ার থেকে বের করে দিয়ে তাদেরকে কোর্টে চালান করে দেয় এবং তাদেরকে মসিন্দা পাকা রাস্তা থেকে গ্রেপ্তার করেছে বলে মামলায় লিখে। পুলিশ প্রশাসনের লোক যে এমন ডাহা মিথ্যা কথা লিখতে পারে এটা তার ধারণা ছিলনা বলে জানান। প্রায় ১ মাস হাজতবাসের পর বিজ্ঞ আদালতের মাধ্যমে তিনি ও তার স্বামী জামিনে মুক্ত হন।লিখিত বক্তব্যে তিনি প্রশ্ন করেন- আজকাল কি ডিবি পুলিশ মাদকের কেনাবেচা করে? তাদের অফিস থেকে হেরোইন দিয়ে তাকে কেন ফাঁসানো হল? এতে তার এলাকায় তার সম্পর্কে কি মেসেজ গেল? তার দুটি মেয়ে রয়েছে- তাদের মনে এবং সমাজে তাদের মা-বাবা সম্পর্কে যে বিরূপ ধারণা হল- এর জবাব কে দিবে?
পুলিশ সুপারের কাছে সোমবার (৩ জুন) লিখিত অভিযোগ দিয়েছেন জানিয়ে সংবাদ সম্মেলনে তিনি ডিবি পুলিশের এসআই এসএম কাওছার সুলতানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ সময় কলেজ পড়ুয়া মেয়ে লিজা আক্তার বর্ষা ও ছোট মেয়ে সূচি তার সঙ্গে ছিলেন।
সংবাদ সম্মেলনে টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Advertisement
ফটো কার্ড
শেয়ার করুন
Tags: tangail newsকালিহাতী উপজেলাটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদহেরোইন দিয়ে ফাঁসানোর প্রতিবাদে এসআই’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন
Next Post
মির্জাপুরে আন্ত:ক্যাডেট কলেজ বাস্কেটবল ও ভলিবলের ফাইনাল অনুষ্ঠিত

ভূঞাপুরে স্কুল ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক

সর্বশেষ সংবাদ

কলকাতায় চিকিৎসাধীন আ’লীগের সাবেক এমপি জোয়াহেরের মরদেহ দেশে আনার প্রক্রিয়া

কলকাতায় চিকিৎসাধীন আ’লীগের সাবেক এমপি জোয়াহেরের মরদেহ দেশে আনার প্রক্রিয়া

মার্চ ১, ২০২৬
বাসাইলের দাপনাজোরে বালিকা স্কুলের আঙিনায় বিদায়ি গভর্নর মনসুরের স্পা-রিসোর্ট

বাসাইলের দাপনাজোরে বালিকা স্কুলের আঙিনায় বিদায়ি গভর্নর মনসুরের স্পা-রিসোর্ট

মার্চ ১, ২০২৬
১০ লাখ তরুণকে আইসিটি খাতে সম্পৃক্তের লক্ষ্য সরকারের- মন্ত্রী ফকির মাহবুব

১০ লাখ তরুণকে আইসিটি খাতে সম্পৃক্তের লক্ষ্য সরকারের- মন্ত্রী ফকির মাহবুব

মার্চ ১, ২০২৬
টাঙ্গাইল জেলা সদর আমতলা ও বৈল্যা সড়কের উদ্বোধন করলেন এমপি টুকু

টাঙ্গাইল জেলা সদর আমতলা ও বৈল্যা সড়কের উদ্বোধন করলেন এমপি টুকু

মার্চ ১, ২০২৬
মাদক, ইন্টারনেটভিত্তিক অপরাধ ও অনলাইন জুয়া বন্ধ করা হবে- মন্ত্রী ফকির মাহবুব

মাদক, ইন্টারনেটভিত্তিক অপরাধ ও অনলাইন জুয়া বন্ধ করা হবে- মন্ত্রী ফকির মাহবুব

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In