স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ধনবাড়ীতে সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় পুলিশের পরিদর্শন ও টহল কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (৯ অক্টোবর) বিকেলে ধনবাড়ী পৌরশহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ধনবাড়ী থানা পুলিশের চৌকশ টিম। ধনবাড়ীর নবাগত ওসি এস.এম. শহিদুল্লাহর নেতৃত্বে এ টহল পরিচালিত হয়।
ধনবাড়ী উপজেলার বিভিন্ন পূজামন্ডপে দায়িত্বরত পুলিশ, আনসার ও ভিডিপিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নেন থানার ওসি শহিদুল্লাহ। এ সময় ধনবাড়ী থানার ওসি তদন্ত ইদ্রিস আলী, উপজেলা পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক প্রবীন কুমার সরকার সিংগাটা পূজামন্ডপের সভাপতি চিত্তরঞ্জন সরকার, সাধারণ সম্পাদক অধীর চন্দ্র সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ বছর ধনবাড়ী উপজেলায় ৩২টি পূজামন্ডপে চলছে শারদীয় দুর্গা উৎসব।