শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home কৃষি

টাঙ্গাইলের বাজারে সবজির দাম কমলেও বেড়েছে পেঁয়াজ আলুর দাম

নভেম্বর ১, ২০২৪
A A
টাঙ্গাইলের বাজারে সবজির দাম কমলেও বেড়েছে পেঁয়াজ আলুর দাম

টাঙ্গাইলের বাজারে সবজির দাম কমলেও বেড়েছে পেঁয়াজ আলুর দাম

২১০ Views

সাদ্দাম ইমন ॥
পেঁয়াজ, আলু ও ডিমের মতো তিন পণ্যের বাড়তি দামের কারণে টাঙ্গাইলের বাজারগুলোতে অস্বস্তি তৈরি হয়েছে। তবে কিছুটা কমেছে সবজির দাম। ডিমের দাম কমে এলেও আবার বাড়তে শুরু করেছে। এছাড়া নিত্যপণ্যের দাম কমাতে ছয়টি পণ্য আমদানিতে শুল্ক সুবিধা দেওয়া হলেও বাজারে তার তেমন কোনো প্রতিফলন নেই। পেঁয়াজ আমদানিতে শুল্ক সুবিধা দেওয়ার পরও প্রতিদিন বাড়ছে দেশী পেঁয়াজের দাম। টাঙ্গাইলের বিভিন্ন বাজারে প্রতি কেজি দেশী পেঁয়াজ মানভেদে ১৫০-১৬৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আমদানিকৃত পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকায়। ৬০ টাকার নিচে খুচরা বাজারে আলু পাওয়া যাচ্ছে না। এছাড়া ডিমের দাম কমে আসার পর আবার ফের বাড়তে শুরু করেছে। টাঙ্গাইলের পার্ক বাজার, ছয়আনি বাজার, সিটি বাজারসহ অন্যান্য বাজারগুলো ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।
বাজারভেদে ১৬০-১৬৫ টাকায় বিক্রি হচ্ছে প্রতি ডজন ফার্মের ডিম। তবে বাজারে মৌসুমি সবজির সবররাহ বাড়ায় কিছুটা কমেছে সব ধরনের শাক-সবজির দাম। দাম কমে প্রতি কেজি কাঁচামরিচ ১২০-১৫০ টাকায় বিক্রি হচ্ছে। কয়েকদিন আগে এই কাঁচামরিচ কিনতে ভোক্তাকে ৪০০-৫০০ টাকা গুনতে হয়েছে। এছাড়া অন্যান্য সবজির দামও কম। অভিযোগ রয়েছে পেঁয়াজ, আলু, ডিমের দাম বাড়ার পেছনে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজি রয়েছে। বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে সম্প্রতি পেঁয়াজ আমদানি বেড়েছে। এছাড়া বাজারে দেশী পেঁয়াজের সরবরাহও ভালো। কিন্তু এরপর মাত্র দু’দিনের ব্যবধানে প্রতি কেজিতে প্রায় ২০ টাকা বেড়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সরকারি সংস্থাগুলো বাজার তদারকিতে গিয়ে দাম বেশি নেওয়ার প্রমাণ পাওয়া পাচ্ছে।
এ কারণে প্রতিদিন টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে ব্যবসায়ীরা জরিমানা গুনছেন। কিন্তু তদারকি সংস্থাগুলো অভিযান শেষে বাজার থেকে বেরিয়ে আসলেই আবার নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছেন ব্যবসায়ীরা। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি আলুতে দাম বেড়েছে ৫ টাকা এবং প্রতি ডজন ডিমে ১০-১৫ টাকা পর্যন্ত দাম বেড়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নতুন করে পেঁয়াজ, আলু, ডিমের দাম বাড়ার বিষয়টি নজরে এসেছে। এ কারণে বাজার মনিটরিং জোরদার করেছে কর্তৃপক্ষ। এর পাশাপাশি সিন্ডিকেট করে যারা নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাজারের খুচরা ব্যবসায়ীরা বলছেন, দাম বাড়ার জন্য পাইকারি ব্যবসায়ীরা দায়ী। কারণ তারা নতুন করে এসব পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন। পেঁয়াজ ও আলুর উৎপাদন ও মজুত পরিস্থিতি ভালো থাকার পরও শুধু কারসাজির কারণে দাম বাড়ছে। এছাড়া চাহিদা পূরণে সম্প্রতি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু দাম কমছে না। হিমাগার মালিক ও স্থানীয় এজেন্ট ও ফঁড়িয়ার পরস্পর যোগসাজশের কারণে অস্থির হয়ে উঠছে আলুর মতো নিত্যপণ্যের বাজার। ফলে আলুর বাজারে সরকার নির্ধারিত দাম কার্যকর হচ্ছে না।

Advertisement

 

 

Advertisement
ফটো কার্ড
শেয়ার করুন
Tags: tangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের পার্ক বাজারটাঙ্গাইলের বাজারে সবজির দাম কমলেও বেড়েছে পেঁয়াজ আলুর দামটাঙ্গাইলের সংবাদ
Next Post
কালিহাতীতে পুকুরে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার

ঘাটাইলে বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত

সর্বশেষ সংবাদ

মধুপুর বনে লেক খনন নিয়ে বন বিভাগ ও গারো সম্প্রদায়ের বিরোধ

মধুপুর বনে লেক খনন নিয়ে বন বিভাগ ও গারো সম্প্রদায়ের বিরোধ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
জাতীয় ক্রিকেটে ব্যাটিং ব্যর্থতায় টাঙ্গাইল জেলার শোচনীয় পরাজয়

জাতীয় ক্রিকেটে ব্যাটিং ব্যর্থতায় টাঙ্গাইল জেলার শোচনীয় পরাজয়

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
মির্জাপুরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যংকের শাখা উদ্ধোধন

মির্জাপুরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যংকের শাখা উদ্ধোধন

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
গোপালপুরে মাদ্রাসায় সেহেরীর রান্নার সময় আগুনে দগ্ধে নারীর মৃত্যু

গোপালপুরে মাদ্রাসায় সেহেরীর রান্নার সময় আগুনে দগ্ধে নারীর মৃত্যু

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
সখীপুরে সরকারী কর্মকর্তাদের সাথে এমপি আযম খানের মতবিনিময়

সখীপুরে সরকারী কর্মকর্তাদের সাথে এমপি আযম খানের মতবিনিময়

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In