রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home টাঙ্গাইল

মধুপুরে ২০ শিক্ষক আত্মগোপনে জুলাই-আগস্টের পর

নভেম্বর ১৫, ২০২৪
A A
কালিহাতীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৪০ জন

কালিহাতীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৪০ জন

২৭৯ Views

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় সরাসরি রাজনীতিতে যুক্ত থাকা বেশ কিছু শিক্ষক চলতি বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। অন্তর্র্বতীকালীন সরকারের ঘোষণায় প্রায় তিন মাস ধরে যথারীতি বিদ্যালয়ে পাঠদান চলমান থাকলেও আত্মগোপনে থাকা শিক্ষকরা এখনো বিদ্যালয়ে যোগ দেয়নি। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে শিক্ষা গ্রহণ বঞ্চিত ও শ্রেণি সমাপনী পরীক্ষার সিলেবাস সমাপ্তের অনিশ্চয়তায় পড়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
অনুসন্ধানে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে, মধুপুর উপজেলায় প্রাথমিক থেকে কলেজ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এমন চিত্র বিরাজ করছে। এ উপজেলায় আত্মগোপনে থাকা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকের সংখ্যা অন্তত ২০ জন। এরই মধ্যে তাদের অনেকে অসুস্থতার কথা উল্লেখ করে চিকিৎসা সুযোগের জন্য বর্তমান সভাপতি (সরকার নির্ধারিত) উপজেলা নির্বাহী অফিসারের কাছে ছুটির আবেদন করেছেন। সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, সরকারি একটিসহ উপজেলায় ৮টি কলেজ পর্যায়ের (উচ্চ মাধ্যমিক) শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। ৮টির মধ্যে দুটির অধ্যক্ষ সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে তারা দু’জন আন্দোলনের বিপরীতে ভূমিকা রেখেছেন বলে অভিযোগ রয়েছে। আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে মধুপুরে তিনটি মামলা হয়েছে। ওইসব মামলার অপরাপর আসামিদের সঙ্গে ওই দুই অধ্যক্ষও আসামি হয়েছেন। তাদের অন্যতম চাপড়ী গণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম সবুজ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। আউশনারা কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান জুয়েল একটি মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তার এড়াতে ওই দুই অধ্যক্ষের সঙ্গে মামলার আসামি হয়ে আত্মগোপনে রয়েছেন আউশনারা কলেজের প্রভাষক সালেহ আহমেদ, মনিরুজ্জামান মনি, মধুপুর মহিলা কলেজের প্রভাষক খন্দকার লাবু। নাগবাড়ী তালিমুল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নোমানুর রহমানও আসামি হয়ে আত্মগোপণে রয়েছেন। আলোকদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা আবুল কালাম আজাদ আসামি হয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। প্রাথমিক বিদ্যালয়ের কামরুজ্জামান খান ওরফে শামীম মাস্টার নামে এক শিক্ষক উপজেলায় দায়ের হওয়া তিনটি মামলারই আসামি। তিনি বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন।
তার পরিবারিক সূত্র জানায়, তিনি বেশ অসুস্থ। চিকিৎসার জন্য ছুটি নিয়েছেন। ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সেলিনা প্রভাবশালী প্রতিপক্ষের হুমকির কারণে বিদ্যালয়ে যেতে পারেন না বলে অভিযোগ করেছেন। চাপের মুখে অসুস্থ না হয়েও তাকে ১৫ দিনের চিকিৎসা ছুটি নিয়ে পাঠদান থেকে বিরত থাকতে হচ্ছে।
মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুর রহমান জানান, কলেজ ও মাধ্যমিক পর্যায়ের একাধিক শিক্ষকের চিকিৎসা সংক্রান্ত ছুটির আবেদন রয়েছে। এছাড়া ৫ আগস্টের পর যেসব শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। আগামী ১৫ নভেম্বরের মধ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত ছকে তাদের তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
এ বিষয়ে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন জানান, শিক্ষকতা একটি মহান পেশা। শিক্ষকদের একমাত্র পরিচয় তিনি শিক্ষক। তাদের রাজনৈতিক পরিচিতি শোভন নয়। তিনি সবাইকে শিক্ষকতায় ফিরে আসার আহ্বান জানান।

Advertisement

 

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: tangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদমধুপুর উপজেলামধুপুর উপজেলা নির্বাহী অফিসারমধুপুর উপজেলা শিক্ষা কর্মকর্তামধুপুরে ২০ শিক্ষক আত্মগোপনে জুলাই-আগস্টের পর
Next Post
টাঙ্গাইলে টিচার্স ফাউন্ডেশনের মেধাবী শিক্ষার্থীদের সনদ ও বৃত্তি প্রদান

মধুপুর গড়ের গারো সম্প্রদায়ের সাংসারেক ঐতিহ্য খক মান্দি

সর্বশেষ সংবাদ

সখীপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর গ্রেফতার

সখীপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর গ্রেফতার

ফেব্রুয়ারি ২২, ২০২৬
সখীপুরে ট্রান্সফরমার চোর বিদ্যুতায়িত হয়ে আহত ॥ পরে আটক

সখীপুরে ট্রান্সফরমার চোর বিদ্যুতায়িত হয়ে আহত ॥ পরে আটক

ফেব্রুয়ারি ২২, ২০২৬
টাঙ্গাইল স্টেডিয়ামে চারদলের ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ শুরু

টাঙ্গাইল স্টেডিয়ামে চারদলের ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ শুরু

ফেব্রুয়ারি ২২, ২০২৬
৪৪তম জাতীয় ক্রিকেট খেলতে টাঙ্গাইল জেলা দল

৪৪তম জাতীয় ক্রিকেট খেলতে টাঙ্গাইল জেলা দল

ফেব্রুয়ারি ২২, ২০২৬
টাঙ্গাইলের বাজারে রোজার নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে ক্রেতারা বিপাকে

টাঙ্গাইলের বাজারে রোজার নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে ক্রেতারা বিপাকে

ফেব্রুয়ারি ২২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In