বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home টাঙ্গাইল কালিহাতী

নগরবাড়ী ও লোহানী সাগরদিঘী সাব পোস্ট অফিসের বেহাল অবস্থা

ডিসেম্বর ২, ২০২৪
A A
নগরবাড়ী ও লোহানী সাগরদিঘী সাব পোস্ট অফিসের বেহাল অবস্থা

নগরবাড়ী ও লোহানী সাগরদিঘী সাব পোস্ট অফিসের বেহাল অবস্থা

২৩৬ Views

কাজল আর্য ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নগরবাড়ী সাব পোস্ট অফিসের একেবারে বেহাল দশা। প্রায় দুই যুগ ধরে ভগ্ন অবস্থায় পড়ে থাকলেও হয়নি কোন উন্নয়ন। ফলে জরাজীর্ন অফিস কক্ষে ঝুঁকি নিয়ে চলছে সব কার্যক্রম। এছাড়া ঘাটাইল উপজেলার লোহানী সাগরদিঘী সাব পোস্ট অফিসেরও একই অবস্থা। এতে এলাকাবাসী চরম ক্ষোভ প্রকাশ করেছেন। টাঙ্গাইলের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল বলেছেন, আমরা বারবার জানালেও উর্ধ্বতন কর্তৃপক্ষ আর্থিক অনুমোদন না করায় এগুলোর সংস্কার কাজ হচ্ছে না।
সরেজমিনে জানা যায়, বিগত ১৯৪০ সালে কালিহাতী উপজেলার নগরবাড়ী সাব পোস্ট অফিসটি স্থাপিত হয়। বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা নারান্দিয়ার ইউনিয়নের প্রাক্তন পঞ্চায়েত ক্ষিতিশ চন্দ্র বসুর বংশধররা এ পোষ্ট অফিসের জন্য ২৭ শতাংশ জমি দান করেন। পোস্ট অফিস সংলগ্ন ছিল স্থানীয় বাজার। একসময় এ পোস্ট অফিসে রমরমা সেবা কার্যক্রম পরিচালিত হতো। বর্তমানে দীর্ঘ ২ যুগ ধরে পোস্ট অফিসটি খুড়িয়ে খুড়িয়ে চলছে। অফিস কক্ষটি একেবারে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। ছাদ ফেটে বৃষ্টির পানি ভেতরে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং ডকুমেন্ট। দেয়াল ও ছাদের প্লাস্টার-ইট খসে খসে পড়ছে। পিলার ফেটে রড বের হয়ে কক্ষটি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। সীমানা প্রাচীর না থাকায় বখাটেরা নির্জন স্থান পেয়ে নিয়মিত আড্ডা ও মাদক সেবন করে। কয়েকবছর আগে এ পোস্ট অফিসটিতে তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। পরে থানায় জিডি করা হয়। সব মিলিয়ে এখানে ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়েছে। অথচ এ পোষ্ট অফিসে ছিল বাউন্ডারি ওয়াল, টিউবওয়েল, পোষ্ট মাস্টারের থাকার-রান্নার ঘর সবই। পরে সেগুলো বিক্রির টাকারও কোন হদিস নেই।
স্থানীয় গুপিনাথ মোদক, জয়দেব মোদক, জুলহাস উদ্দিন, মহাদেব সরকার, রমনসহ অনেকে বলেন, সারাদেশেই উন্নয়নের ছোঁয়া লেগেছে। কিন্তু বহু বছর ধরে এ পোস্ট অফিসের ভয়াবহ অবস্থা। মনে হয় দেখার কেউই নেই। আমরা এলাকাবাসী কর্তৃপক্ষের কাছে পোস্ট অফিসের সুন্দর একটি ভবনসহ সার্বিক উন্নয়নের দাবি করছি।

Advertisement

নগরবাড়ী সাব পোস্ট অফিসের মাস্টার আমিনুল ইসলাম বলেন, এ পোস্ট অফিসটি অনেক পুরাতন এবং এর ৫টি শাখা অফিস রয়েছে। আমরা চিঠিপত্র ও পার্সেল আদান প্রদান, ডাক জীবন বীমা ও ইলেকট্রনিক মানি ট্রান্সফার সার্ভিসের সেবা দিয়ে থাকি। এখানে বিদ্যুৎ সংযোগ নেই, টিউবওয়েল নেই, পোস্ট মাস্টারের বাসস্থান নেই। আতংকে থাকি কখন যেনো মাথার উপর ছাদ ভেঙে পড়ে। এ অবস্থা বহু বছর ধরে। কি যে কষ্টে চাকরি করি সেটা বোঝাতে পারবো না।
এদিকে ঘাটাইল উপজেলার লোহানী সাগরদিঘী সাব পোস্ট অফিসের মাস্টার মোবারক আলী মিয়া বলেন, পলিথিনের কাগজ টাঙিয়েও অফিস করতে হয়। অফিসের ইট খসে পড়েছে। বৃষ্টি পড়লে মাথায় ছাতা দিয়ে কাজ করি। আমাদের ৭টি শাখা অফিস রয়েছে। উন্নয়নের জন্য চিঠি দিয়েছি। এমন পরিবেশে কি চাকরি করা যায়? সেবা প্রার্থীরাও এসে কষ্টের শিকার হন।
টাঙ্গাইলের ডেপুটি পোস্ট অফিসের মাস্টার জেনারেল (ডিপিএমজি) মোরশেদ আলম বলেন, জেলার মধ্যে নগরবাড়ী এবং লোহানী সাগরদিঘী সাব পোস্ট অফিস দুটির অবস্থা একেবারে ভয়াবহ। আমি পরিদর্শন করেছি। এখানে সেবা কার্যক্রম পরিচালনা করাই দূরহ এবং ঝুঁকিপূর্ণ। তবুও কর্মকর্তা ও কর্মচারীদের সরকারি দায়িত্ব পালন করতে হয়। এর উন্নয়নের জন্য আমরা ঢাকায় ডিজি অফিসে বারবার লিখিত আকারে চিঠি দিয়ে অবহিত করেছি।
এ বিষয়ে কেন্দ্রীয় সার্কেল ঢাকার পোষ্ট মাস্টার জেনারেল ফরিদ আহমেদ বলেন, টাঙ্গাইলের দুই উপজেলার দুটি সাব পোষ্ট অফিস অনেক দিন ধরে বেহাল অবস্থায় আছে। পোস্ট অফিস পুণ:নির্মাণ প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার অনুমোদন ও বরাদ্দ পেলে কাজ করা হবে।

 

Advertisement

 

 

 

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: tangail newsকালিহাতী উপজেলাঘাটাইল উপজেলাটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল পোস্ট অফিসটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদনগরবাড়ী ও লোহানী সাগরদিঘী সাব পোস্ট অফিসের বেহাল অবস্থানগরবাড়ী সাব পোস্ট অফিসলোহানী সাগরদিঘী সাব পোস্ট অফিস
Next Post
টাঙ্গাইলে রঙিন ফুলকপি চাষে বাজারমূল্যে কৃষকদের সফলতা

গোপালপুরে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

সর্বশেষ সংবাদ

মধুপুর বনে লেক খনন নিয়ে বন বিভাগ ও গারো সম্প্রদায়ের বিরোধ

মধুপুর বনে লেক খনন নিয়ে বন বিভাগ ও গারো সম্প্রদায়ের বিরোধ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
জাতীয় ক্রিকেটে ব্যাটিং ব্যর্থতায় টাঙ্গাইল জেলার শোচনীয় পরাজয়

জাতীয় ক্রিকেটে ব্যাটিং ব্যর্থতায় টাঙ্গাইল জেলার শোচনীয় পরাজয়

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
মির্জাপুরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যংকের শাখা উদ্ধোধন

মির্জাপুরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যংকের শাখা উদ্ধোধন

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
গোপালপুরে মাদ্রাসায় সেহেরীর রান্নার সময় আগুনে দগ্ধে নারীর মৃত্যু

গোপালপুরে মাদ্রাসায় সেহেরীর রান্নার সময় আগুনে দগ্ধে নারীর মৃত্যু

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
সখীপুরে সরকারী কর্মকর্তাদের সাথে এমপি আযম খানের মতবিনিময়

সখীপুরে সরকারী কর্মকর্তাদের সাথে এমপি আযম খানের মতবিনিময়

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In