স্টাফ রিপোর্টার।।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হিসাব অফিসের ডেপুটি রেজিস্ট্রার আসমা বেগম (৫৫) ঠান্ডা জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১১ টায় টাঙ্গাইলের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমার জানাজা বাদ মাগরিব বেবি স্ট্যান্ড মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ গভীর শোক প্রকাশ করেন। তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার তৌফিক দানের জন্য পরম করুণাময় আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করেন।
উল্লেখ্য, আসমা বেগম মৃত্যুকালে ৩ ভাই ও মা'সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুমার বাসা টাঙ্গাইল পৌর শহরের রেজিস্ট্রি পাড়ায়। তার ছোট ভাই কামালুজ্জামান মাভাবিপ্রবি'র রেজিস্ট্রার অফিসের সংস্থাপন শাখা- ১ এ উপ-রেজিস্ট্রির হিসেবে কর্মরত আছেন।