
স্টাফ রিপোর্টার ॥
উৎসাহ-উদ্দীপনা আর আনন্দ র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে টাঙ্গাইলের কালিহাতীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) বেলা ১১টার দিকে র্যালিটি কালিহাতী পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মুক্ত মঞ্চে আলোচনা সভায় ছাত্রদলের সাবেক সদস্য সচিব রফিক হোসেন মোল্লা রফিকের সভাপতিত্বে এস আসলামের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য লুৎফর রহমান মতিন, জাতীয়তাবাদী কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়া, উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, ডক্টর অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ডা. শাহ আলম তালুকদার, টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক একেএম আব্দুল আউয়াল, কালিহাতি পৌরসভা সাবেক মেয়র আলী আকবর জব্বার, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি এস এম খালিদ, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম সহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ। ছাত্রদলের ইমন হাসান পিয়াস, ইকরামুল ইসলাম সোহাগ, নিয়ামুল, তানভীর, আশরাফুল, সাজ্জাদ রাকিব, শহিদুলরা ছাত্রদলের পক্ষ থেকে বক্তব্য রাখেন। আরো উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মোহর আলী, নজরুল ইসলাম বিদ্যুৎসহ নেতাকর্মীরা।






