স্টাফ রিপোর্টার ।।
টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নে অবৈধ এক বালু ব্যবসায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় চারাবাড়ী সংলগ্ন এসডিএস এলাকায় সদর সহকারী কমিশনার(ভূমি) মো: রুহুল আমিন শরিফ এ অভিযান পরিচালনা করেন।
পরিচলনার সময় টাঙ্গাইল সদর অফিসার ইনচার্জ তানবীর আহাম্মেন সহ পুলিশ সদস্যরা এবং ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সদর সহকারী কমিশনার (ভূমি) জানান-বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় লঙ্গনের অপরাধে এক জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।পূর্বেও অবৈধ বালু উত্তোলনকারীদেও বিরুদ্ধে একাধিক অভিযান পরিচালনা করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।