রায়হান আহমেদ, মাভাবিপ্রবি প্রতিনিধি।।
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ জিয়া আন্তঃহল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের জননেতা আব্দুল মান্নান হলের মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল বনাম জননেতা আব্দুল মান্নান হলের শিক্ষার্থীরা এই খেলায় অংশগ্রহন করে। খেলায় জননেতা আব্দুল মান্নান হল শেখ মুজিবুর রহমান হলকে ৪রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.আনোয়ারুল আজীম আখন্দ।
এতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মো. মাহফুজ রেজাসহ বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ।
এই টুর্নামেন্টটি পরিচালনায় করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইদুল, রোহান, রবিন, রিয়ান, বারি, আখিল, আরিফুল প্রমুখ। উল্লেখ্য, দুইদিন ব্যাপী এই টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের চারটি হল অংশগ্রহণ করে।