বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home টাঙ্গাইল

মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মধুপুরের পীরগাছা ‘রাবার বাগান’

ফেব্রুয়ারি ১৭, ২০২৫
A A
ঘাটাইলের জামুরিয়া ইউনিয়ন বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল

ঘাটাইলের জামুরিয়া ইউনিয়ন বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল

২৫২ Views

স্টাফ রিপোর্টার ॥
বিগত ১৯৮৬ সালে টাঙ্গাইলের মধুপুর উপজেলার পীরগাছা এলাকায় মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পরিবেশে গড়ে তোলা হয়েছে পীরগাছা রাবার বাগান। এখানে তিন হাজার একর জায়গা জুড়ে প্রায় ১ লাখ ৫৪ হাজার রাবার গাছ রয়েছে। পীরগাছা রাবার বাগানে কাঁচা সবুজ রঙের পাতা, সুউচ্চ বৃক্ষের সারিতে ঠিক যেন স্কেল দিয়ে মেপে মেপে একই সমান্তরালে লাগানো গাছগুলো। যতদূর চোখ যায় শুধু গাছ আর গাছ। চারদিকে সবুজের সমারোহ। দেখলেই মন জুড়িয়ে যায়। গাছগুলোর নাম রাবার গাছ।
মধুপুরের পীরগাছা রাবার বাগানের এই সৌন্দর্য অকৃত্রিম। দুই ধারে হাজারো গাছ আর এরই মাঝখানে সুবিশাল পথ। বাগানটির অন্যতম সৌন্দর্য হলো এটি একেক ঋতুতে একেক রকম সাজে সজ্জিত হয়। শীতকালে গাছের সব পাতা ঝরে গিয়ে যেমন রিক্ত হয়, তেমনি বর্ষায় ফিরে পায় নতুন যৌবন। চারদিকে নানা রঙের ফুলের গাছ, তারই মাঝে একটি আধাপাকা ভবন। গেস্টহাউসে অনুমতি সাপেক্ষে থাকার সুযোগও মেলে তাতে। রঙিন চালের ছাউনিতে গেস্টহাউসটি যেন প্রকৃতিরই একটা অংশ। বৃষ্টির দিনে মেলে বৃষ্টিবিলাসের সুযোগ। এমন বর্ষার দিনে এক কাপ চা খেতে খেতে বৃষ্টি দেখার মজাই আলাদা। বাগানের প্রতিটি গাছের পাতা থেকে বৃষ্টি ঝরে পড়ার অপরূপ দৃশ্য আর টিনের গায়ে বৃষ্টি পড়ার শব্দ মিলে যেন ভিন্নধর্মী এক অনুভূতির সৃষ্টি করে। আর বাগানে জোছনা রাতে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। এ সময় ভিন্ন রূপে সাজে বাগানের অপরূপ দৃশ্য।
অফিসের পূর্ব দিকের রাস্তা দিয়ে কিছুদূর এগিয়েই দেখা যায় সুবিশাল কারখানা, যেখানে রাবারশিট তৈরি করা হয়। সকালে দুধের মতো সাদা কাঁচা রাবার সংগ্রহ করে জমা করে রাখা হয় বড় বড় হাউসে। সেখান থেকে নানা প্রক্রিয়াজাতকরণ ও মেশিনের ব্যবহারের মাধ্যমে তৈরি করা হয় রাবারশিট। এই রাবারশিট শুকানো ও আগুনে তাপ দিয়ে লালচে ভাব না হওয়া পর্যন্ত তাপ দেওয়া হয়। প্রক্রিয়াগুলো সত্যিই অসাধারণ।
রৌদ্রোজ্জ্বল দিনে মধুপুর রাবার বাগানে সুউচ্চ গাছের সবুজ পাতার ফাঁক দিয়ে সোনালি রোদ উঁকি দিয়ে অকৃত্রিম সৌন্দর্যে ভরিয়ে তুলে চারপাশ। ভিন্ন ভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন সাজে সজ্জিত এই রাবার বাগানে আছে অসংখ্য ফল ও ফুলের গাছ। আর বাগানের মধ্য দিয়ে চলে গিছে বাগানের অফিসে যাওয়ার সুবিশাল রাস্তা। অফিসের পাশেই রয়েছে রঙ্গিন চালের ছাউনি ও রঙ্গিন ফুলের গাছ দিয়ে ঘেরা একটি আধাপাকা “গেস্ট হাউজ”। গেস্ট হাউজ থেকে বৃষ্টি কিংবা জ্যোৎস্নার দিনে রাবার বাগানের অপরূপ দৃশ্য দেখতে সবচেয়ে বেশি সুন্দর লাগে।
এখানে রাবার গাছ থেকে সাদা কাঁচা রাবার সংগ্রহ করে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বড় বড় রাবার শিট বানানো হয়। আর কারখানার বিভিন্ন প্রক্রিয়াগুলো নিজের চোখে দেখা নিঃসন্দেহে দারুণ এক অভিজ্ঞতা। এছাড়া পীরগাছা রাবার বাগানের মাঝামাঝি ও শেষ প্রান্তে আছে গারো আদিবাসীদের বসতি এবং নানান রকম বন্যপ্রানীর আবাস মধুপুরের গড়। মধুপুর থেকে রাবার বাগানের দূরত্ব প্রায় ১৩ কিলোমিটার। সিএনজি বা অটোরিকশায় মধুপুর বাসস্ট্যান্ড থেকে রাবার বাগানে যাওয়া যায়। আর পুরো বাগান মোটরসাইকেলে ঘুরে দেখার জন্য জনপ্রতি ৩০০-৬০০ টাকা খরচ হবে। পীরগাছা রাবার বাগানের গেস্ট হাউজে অনুমতিক্রমে রাতে থাকা যায়।

Advertisement

 

 

Advertisement
ফটো কার্ড
শেয়ার করুন
Tags: tangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদমধুপুর উপজেলামধুপুরের পীরগাছা রাবার বাগানমনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মধুপুরের পীরগাছা ‘রাবার বাগান’
Next Post
নাগরপুরে যমুনায় মা ইলিশ সংরক্ষণে যৌথ অভিযান শুরু

টাঙ্গাইল সদরের সাবেক এমপি ছানোয়ার হোসেন ৩ দিনের রিমান্ডে

সর্বশেষ সংবাদ

ঘাটাইলে বিভিন্ন দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঘাটাইলে বিভিন্ন দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মার্চ ৫, ২০২৬
ঈদুল ফিতর উদযাপন টাঙ্গাইলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঈদুল ফিতর উদযাপন টাঙ্গাইলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মার্চ ৫, ২০২৬
টাঙ্গাইলে যমুনার বালুচরে সূর্যমুখীর হাসিতে স্বপ্ন বুনছেন কৃষকরা

টাঙ্গাইলে যমুনার বালুচরে সূর্যমুখীর হাসিতে স্বপ্ন বুনছেন কৃষকরা

মার্চ ৫, ২০২৬
দেলদুয়ারে লটারিতে নির্বাচিত ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সম্মানি ভাতা

দেলদুয়ারে লটারিতে নির্বাচিত ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সম্মানি ভাতা

মার্চ ৫, ২০২৬
মির্জাপুরে ছাড়পত্র না থাকায় দুই ইটভাটা মালিককে জরিমানা

মির্জাপুরে ছাড়পত্র না থাকায় দুই ইটভাটা মালিককে জরিমানা

মার্চ ৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In