
স্টাফ রিপোর্টার ॥
সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র টাঙ্গাইল কার্যালয়ের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সকালে জেলা প্রশাসন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন কনসালটেন্ট (ফিজিও) ডা: ওয়াহিদুজ্জামান, সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি রুহুল আমীন সিরাজী, সিআরডিডি সভাপতি আবরার ইউসুফজাই তনু প্রমুখ।
সহায়ক উপকরণ হিসেবে সর্বমোট হুইল চেয়ার ৬৫টি, ট্রাই সাইকেল ৮টি, ফোল্ডিং ওয়াকার ৩টি, কর্ণার চেয়ার ৩টি, টয়লেট চেয়ার ৩টি বিতরণ করা হয়েছে।






