
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে উৎসবমূখর পরিবেশে একযোগে ১৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
বুধবার (২৫ জুন) সকালে উপজেলা সদরের বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষ্ণচূড়া গাছের চারা রোপন করে কর্মসূচির উদ্বোধন করেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.বি.এম আরিফুল ইসলাম।
এ সময় মির্জাপুর উপজেলা শিক্ষা অফিসার মোসাম্মদ জান্নাতুল ফেরদৌস, মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার, প্রেসক্লাব মির্জাপুরের সাবেক সভাপতি নিরঞ্জন পাল, বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন খানসহ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
মির্জাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসাম্মদ জান্নাতুল ফেরদৌস জানান, জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ১৭০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটিতে তিনটি করে গাছের চারা রোপন করা হয়। এই কর্মসূচি জেলার প্রতিটি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে একযোগে পালিত হয়েছে বলেও তিনি জানিয়েছেন।






