
স্টাফ রিপোর্টার ॥
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (৯ জুলাই) দুপুরে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবালের উদ্যোগে দাইন্যা ইউনিয়নের বিন্যাফৈর উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল আলম, জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রাকিব হোসেন, ইউনিয়ন ছাত্রদল নেতা সজিব আহমেদ আদিসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এ সময় তিন শতাধিক শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। এ ধরনের কার্যক্রম অব্যহত থাকবে।






