সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

সখীপুরে সরকারি ৫০ শতাংশ জমি বেহাত ॥ উদ্ধারে গাফিলতির অভিযোগ

জুলাই ১৮, ২০২৫
A A
সখীপুরে সরকারি ৫০ শতাংশ জমি বেহাত ॥ উদ্ধারে গাফিলতির অভিযোগ

সখীপুরে সরকারি ৫০ শতাংশ জমি বেহাত ॥ উদ্ধারে গাফিলতির অভিযোগ

৫৮৬ Views

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের সখীপুরে ৫০ শতাংশ জমিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বীজাগারের জন্য দুটি স্থাপনা ও একটি আবাসিক ভবন রয়েছে। অবশ্য স্থাপনাগুলো পরিত্যক্ত। সামনের বেশির ভাগ অংশই ছিল মুক্ত খোলা মাঠ। পুরো মাঠ এখন বেদখলে চলে গেছে। গড়ে তোলা হয়েছে অবৈধ ৪০টি দোকান। দোকান ভাড়ার টাকা নিচ্ছে হাট-ইজারাদার ও জমির মালিকানা দাবিদার।
অন্যদিকে বীজাগারের ৫০ শতাংশ জমির সীমানার মধ্যে বিগত ২০০৮ সালে একাধিক ব্যক্তি মালিকানা দাবি করে মুক্তিযোদ্ধাদের কাছে ৩ শতাংশ জমি বিক্রি করেন। পরে কৃষি গুদাম ঘরের ১০৬ নম্বর দাগের জমিতে একটা তিনতলা ভবন নির্মাণ করে দখলে নিয়েছেন মুক্তিযোদ্ধারা। জমির প্রকৃত মালিক সখীপুর উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর। যারা এই দখলদারীর বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এ বিষয়ে কোনো আক্ষেপও নেই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের।

Advertisement

এর আগে ভবন তিনটিতে ১৯৭৬ সালে সখীপুর থানা, ২০০০ সাল থেকে বীজাগার ভবন দুটিতে সখীপুর পৌরসভা কার্যালয় এবং ১৯৬৬ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত আবাসিক ভবনটিতে গজারিয়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় ছিল।
জানা গেছে, বিগত ১৯৬১ সালে ১৯৯২ নম্বর প্রত্যর্পণ দলিলের ভিত্তিতে সাতজন ব্যক্তি ৫০ শতাংশ জমি সরকারি কৃষি বীজাগার স্থাপনের জন্য দান করেন। ওই জমি সখীপুর পৌর তালতলা চত্বর ঘেঁষা। পৌর এলাকার সবচেয়ে মূল্যবান জমি এটি। যার মূল্য শত কোটি টাকার ওপরে।
দলিলের বর্ণনা থেকে জানা গেছে, ১০৮ নম্বর দাগে ১৯ শতাংশ, ১১০ নম্বর দাগে ১৯ শতাংশ ও ১১১ নম্বর দায়ে ১২ শতাংশ জমি রয়েছে। জমির পশ্চিম পাশে কৃষি গুদামঘরের একতলা একটি ভবন ও একটি টিনের ঘর রয়েছে। যার অবস্থান ১১১ নম্বর দাগে। এই দুটি স্থাপনা তুমি বীজ সংরক্ষণের জন্য নির্মাণ করা হয়। দক্ষিন অংশে ১৬০ নম্বর দাগে ৫০ হাত টিনশেড ভবনটি আবাসিক। এখন সবই পরিত্যক্ত। বর্তমানে আবাসিক ভবনটি মাদকসেবীদের আড্ডাস্থল হিসেবে পরিচিত।

উত্তর পাশে সড়ক যৌথ সীমানা প্রাচীরটিও কৌশলে ভেঙে ফেলা হয়েছে। ভাঙা প্রাচীরের ওপর বসানো হয়েছে আস্থায়ী দোকান। অবৈধ ৪০ দোকানের মধ্যে ফলমূল, চা, মনিহারি, জুতা, কাঁচাপণ্য, কাপড়ের দোকান ও দুধের বাজার রয়েছে। এর মধ্যে ৭-৮টি দোকান দাতা পরিবার দাবিদার ও বাকি সব দোকানের ভাড়া তুলছেন হাট ইজারাদার। দুই দশকে এভাবেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গুদামঘরের জমিটি হাতছাড়া হয়েছে।
এদিকে প্রত্যর্পণ দলিলের দাতা পরিবারের উত্তরাসুরিরা দলিলে উল্লিখিত শর্ত মোতাবেক ওই জমি তাদের নিজেদের দাবি করে টাঙ্গাইল আদালতে ১৬৪ ধারায় মামলা করেন। মামলায় বাদীপক্ষ হেরে যান। আপিল চলমান রয়েছে। বাদী রাহেলা বেগম বলেন, দলিলের শর্তানুযায়ী সরকার জমি ছেড়ে না দেওয়ায় মামলা করা হয়েছে।ফল ব্যবসায়ী নূরুল ইসলাম জানান, প্রতি বছর নির্ধারিত পরিমাণ টাকা হাটের ইজারাদারকে পরিশোধ করতে হয়।

Advertisement

জমিদাতা পরিবারের সদস্য রফিকুল ইসলাম খান বলেন, দলিলের শর্ত অনুযায়ী মালিকানা এখন আমাদের। সরকারের উচিত দলিলের দাগ অনুযায়ী পরিমাপ করে আমাদের জমি বুঝিয়ে দেওয়া। হাট ইজারাদার জাহাঙ্গীর আলম বলেন, আগের হাট ইজারাদারের মতো আমিও ভাড়া তুলছি। জমিটি সরকারি কিনা তা জানেন না তিনি। মুক্তিযোদ্ধা ভবনের জমিদাতা শামসুল হক বলেন, পৈত্রিক সূত্রে পাওয়া জমি মুক্তিযোদ্ধাদের কাছে বিক্রি করেছি।
গজারিয়া ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, বিগত ২০১২ সাল পর্যন্ত গজারিয়া ইউনিয়ন পরিষদ জমির খাজনা দিয়ে এসেছে। মামলা হওয়ার পর খাজনা আদায় স্থগিত করা হয়েছে।
দায়িত্বে গাফিলতির অভিযোগ প্রসঙ্গে কোনো মন্তব্য না করে সখীপুর উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মন বলেন, বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সখীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রশাসক এবং সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী জানান, ১০৬ নম্বর দাগের মালিকানা নিয়ে জটিলতা আছে। সঠিক মালিকানা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsগজারিয়া ইউনিয়নটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদসখীপুর উপজেলাসখীপুর উপজেলা কৃষি কর্মকর্তাসখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সখীপুরে সরকারি ৫০ শতাংশ জমি বেহাত ॥ উদ্ধারে গাফিলতির অভিযোগ
Next Post
টাঙ্গাইলে প্রতীকী ম্যারাথনে প্রথম হলেন শাহাদত হোসেন

টাঙ্গাইলে প্রতীকী ম্যারাথনে প্রথম হলেন শাহাদত হোসেন

সর্বশেষ সংবাদ

সখীপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর গ্রেফতার

সখীপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর গ্রেফতার

ফেব্রুয়ারি ২২, ২০২৬
সখীপুরে ট্রান্সফরমার চোর বিদ্যুতায়িত হয়ে আহত ॥ পরে আটক

সখীপুরে ট্রান্সফরমার চোর বিদ্যুতায়িত হয়ে আহত ॥ পরে আটক

ফেব্রুয়ারি ২২, ২০২৬
টাঙ্গাইল স্টেডিয়ামে চারদলের ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ শুরু

টাঙ্গাইল স্টেডিয়ামে চারদলের ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ শুরু

ফেব্রুয়ারি ২২, ২০২৬
৪৪তম জাতীয় ক্রিকেট খেলতে টাঙ্গাইল জেলা দল

৪৪তম জাতীয় ক্রিকেট খেলতে টাঙ্গাইল জেলা দল

ফেব্রুয়ারি ২২, ২০২৬
টাঙ্গাইলের বাজারে রোজার নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে ক্রেতারা বিপাকে

টাঙ্গাইলের বাজারে রোজার নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে ক্রেতারা বিপাকে

ফেব্রুয়ারি ২২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In