
সোহেল রানা, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ি ও নারান্দিয়া পশ্চিমপাড়া এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার (৩১ জুলাই) বিকেলে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলামের নেতৃত্বে পরিচালিত হয় এ অভিযান। এতে প্রায় ২ হাজার মিটার পাইপ ধ্বংস করা হয় এবং ৩টি ড্রেজার মেশিন বিনষ্ট করা হয়। পাশাপাশি অবৈধ কার্যক্রমের দায়ে অভিযুক্তদের কাছ থেকে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
এ অভিযান প্রসঙ্গে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।






