
স্টাফ রিপোর্টার ॥
পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে টাঙ্গাইলের কালিহাতীতে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) এবং এসইডিপি প্রোগ্রাম কো অর্ডিনেটর নুজহাত ইয়াসমিন।
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক মোহাম্মদ নাসির উদ্দীন, টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কবির প্রমূখ।






