স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই শহীদ স্মরণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে পথসভা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে মির্জাপুর শহীদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়।
মির্জাপুর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক খন্দকার মাসুদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে যুগ্ম সমন্বয়ক লিটন হোসেন, জুলাই আন্দোলনে শহীদ আহনাফের মা আছিয়া খাতুন, বোন সুমি আক্তার, দুই চোখ হারানো হিমেল ইসলাম, মির্জাপুরের উয়ার্শী ইউপি চেয়ারম্যান আসাদুুজ্জামান খান।
মির্জাপুর উপজেলা খেলাফত মজলিশের সাধারণ সম্পাদক মাওলানা মনিরুজ্জামান খান ও মির্জাপুর পৌর জামায়েতে ইসলামীর আহ্বায়ক মহিবর রহমান মিঞা প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা জুলাই আন্দোলনে শহীদদের হত্যার ঘটনায় জড়িতদের বিচার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন না করার দাবী করেন।