স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতির ঘটনার ৭ মাস পর দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে ময়মনসিংহ এলাকা থেকে র্যাব-১৪ তাদের গ্রেপ্তার করে। শুক্রবার (৮ আগস্ট) সকালে ১০ দিনের রিমান্ড আবেদনসহ তাদেরকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে বলে মির্জাপুর থানা পুলিশ জানিয়েছেন।
গ্রেপ্তাকৃতরা হলেন- ময়মনসিংহ জেলার ফুলপুর থানার ইমাদপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে মোয়জ্জেম হোসেন (৫২) এবং একই জেলার তারাকান্দা থানার পানপরী গ্রামের মৃত নুর উদ্দিনের ছেলে মানিক মিয়া (৩৮)।
পুলিশ জানায়, বিগত ২০২৪ সালের (১৫ নভেম্বর) ও (২ ডিসেম্বর) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এবং কুরনি এলাকায় ১২০ ড্রাম সয়াবিন এবং ১৫ ড্রাম পামওয়েলসহ দুটি ট্রাক ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। ওই ডাকাতির ঘটনায় গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম সোহাগ ১৬৪ ধারায় আদালত জবানবন্দী দেয়।
এ ঘটনার ৭ মাস পর ময়মনসিংহ এলাকায় অভিযান চালিয়ে র্যাব-১৪ একটি দল অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেপ্তার করে। পরে মির্জাপুর থানায় তাদের হস্তান্তর করে।
শুক্রবার (৮ আগস্ট) সকালে ১০ দিনের রিমান্ড আবেদনসহ গ্রেপ্তারকৃতদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানিয়েছেন।