মমিনুল হক ॥
টাঙ্গাইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের বিএনপির ৩১ দফা এর উপর তাৎক্ষণিক পাঠ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিনব্যাপী টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আয়োজনে ও পৃষ্ঠপোষকতায় ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু।
এ সময় বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে সংখ্যাগরিষ্ট আসন পেয়ে বিএনপি সরকার গঠন করবে। এজন্য এখন থেকেই দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে। তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের বিএনপি‘র ৩১ দফা জনগণের মাঝে ছড়িয়ে দিতে হবে।
অনুষ্ঠানে বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নেতৃবৃন্দ।