
ঘাটাইল প্রতিনিধি ॥
টাঙ্গাইলের ঘাটাইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইসলামী শরিয়া ভিত্তিক পরিচালিত বীমা প্রতিষ্ঠান বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দুপুরে সাড়ে ১২ টায় বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ঘাটাইল জোনাল অফিসে আয়োজনে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মাসুম হাসান জামাল, ঘাটাইল জোনাল অফিসের ইনচার্জ ও সহকারী এজেন্সি ডিরেক্টর শিবলু মিয়া, ব্রাঞ্চ ম্যানেজার-রাশিদা আক্তার, কামরুজ্জামান ভূইয়া, ইউনিট ম্যানেজার জলি আক্তার, জয়নব আক্তার, রিনা খাতুন, নাজমা আক্তারসহ মাঠ কর্মি ও বীমা কর্মী এবং গ্রাহকরা উপস্থিত ছিলেন।






