
স্পোর্টস রিপোর্টার ॥
ব্রক্ষ্মপুত্র নদীর প্রবল ঢেউ লৌহজং নদীর তীরে এসে বার বার তীব্র আঘাত করলেও লৌহজং নদীকে ভাঙতে পারেনি। ভাঙতে না পেরে বাধ্য হয়ে টাইব্রেকারে মর্নিং ফুটবল মিনি টুর্নামেন্টের ফাইনালে উঠে ব্রক্ষ্মপুত্র ফুটবল দল। শনিবার (৩০ আগস্ট) সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে ঈদগাঁহ মাঠ ফুটবল এসোসিয়েশনের আয়োজনে “খ” গ্রুপ চ্যাম্পিয়ন ব্রক্ষ্মপুত্র ফুটবল দলের সাথে “ক” গ্রুপ রানার্সআপ লৌহজং ফুটবল দলের মধ্যে ১ম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ট্রাইবেকারে (১-০) গোলে জয়লাভ করে দলটি।
আর্কষনীয় ও প্রতিদ্বন্দিতাপূর্ন খেলার শুরু থেকে খেলার শেষ পর্যন্ত ব্রক্ষ্মপুত্র ফুটবল দল একচেটিয়া ফুটবল খেলেও নির্ধারিত সময়ে কাঙ্খিত গোল বের করতে পারেনি। লৌহজং দল অতি রক্ষন ফুটবল খেলার কারনে লৌহজং দলের পাল্টা আক্রমনগুলো ব্রক্ষ্মপুত্রের ডিফেন্সে প্রতিহত হয়। এতে গোলরক্ষক সুব্রত ধর ফুটবলের ছোঁয়া খুবই কম পেয়েছেন।
খেলার প্রথমার্ধের শেষ দিকে ব্রক্ষ্মপুত্র দলের স্টাইকার টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন লৌহজং দলের পেনাল্টি সীমানায় বল পেলে শর্ট করেন গোলবারে। এ সময় লৌহজং দলের গোলরক্ষক আশরাফ তড়িৎ গতিতে বল প্রতিহত করে গোল বঞ্চিত করেন।
এছাড়া খেলার দ্বিতীয়ার্ধে ব্রক্ষ্মপুত্র দলের ডাক্তার নজরুল ইসলাম লৌহজং ফুটবল দলের ফাঁকা বারে চলন্ত বলে শট নিলে বল লক্ষ্যভ্রষ্ট হলে নির্ধারিত সময়ের খেলা গোলশুন্য ড্র হয়।
পরে টাইব্রেকারে দু’দলের ৩ জন করে ৬ জন পেনাল্টি শটে গোল করতে পারেনি। দু’দলের ৪র্থ শটেও গোল না হলে ৫ম শটে লৌহজং ধারাবাহিকভাবে গোল করতে ব্যর্থ হলে ব্রক্ষ্মপুত্র ফুটবলের ডিফেন্ডার লিটন তার শেষ শটে গোল করে (১-০) দলকে বিজয়ী করে ফাইনালে উর্ত্তিণ করেন।
খেলায় দু’দলে যারা অংশগ্রহণ করেছেন- ব্রক্ষ্মপুত্র ফুটবল দল- আব্দুল্লাহ আল মামুন (অধিনায়ক), ডাক্তার নজরুল ইসলাম, জাহিদ তারেক খান জুয়েল, বজলুর রহমান, গোবিন্দ চন্দ্র সরকার, সুব্রত ধর, মতিউর, মিশু, আলহাজ, সজিব, হালিম, ছানোয়ার, লিটন।
লৌহজং ফুটবল দল- নাজমুল ইসলাম, আরিফুল ইসলাম, মির্জা টিপু, সুলতান মাহমুদ, মাজহারুল ইসলাম, রফিকুল ইসলাম, আলিম আকন্দ, সুজিত কুমার, আশরাফ আলী, সঞ্জয় বসাক, সজল।
রেফারী- রবীন খান, সহকারী মমিরুল ইসলাম ও মোমিনুর রহমান।
টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী সোমবার (১ সেপ্টেম্বর)। এদিন খেলায় অংশগ্রহণ করবে মেঘনা ফুটবল দল বনাম যুমনা ফুটবল দল।






