রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

বনভূমিতে স্থাপনা নির্মান থামছেই না

ঘাটাইলে বন বিভাগের সংরক্ষিত বনের জায়গায় স্থাপনা নির্মানের হিড়িক

আগস্ট ৩১, ২০২৫
A A
ঘাটাইলে বন বিভাগের সংরক্ষিত বনের জায়গায় স্থাপনা নির্মানের হিড়িক

ঘাটাইলে বন বিভাগের সংরক্ষিত বনের জায়গায় স্থাপনা নির্মানের হিড়িক

৫৬৪ Views

বিভাস কৃষ্ণ চৌধুরী ॥
টাঙ্গাইলের ঘাটাইল বন বিভাগের ধলাপাড়া রেঞ্জের ঝড়কা বিটের আওতাধীন সরকারের সংরক্ষিত বনের জায়গায় বিভিন্ন স্থাপনা নির্মানের হিড়িক পড়েছে। বনের মুল্যবান জায়গায় প্রকাশ্যে ঘর-বাড়ি উঠালেও অজ্ঞাত কারণে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। ফলে সংরক্ষিত বনভূমিতে প্রতিনিয়ত উঠছে ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা। সংকোচিত হয়ে আসছে বনভূমির পরিমান। বন আইনে বনভূমিতে স্থাপনা নির্মান তো দুরের কথা একটা ছাপড়া ঘর উঠালেও দন্ডনীয় অপরাধ। কিন্তু বনভূমি দখল করে বন কর্মকর্তার নাকের ডগায় দালান কোঠা উঠলেও কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। অথচ ঘাটাইলে বনের জমির খাজনা বাবদ ভূমি অফিসকে বছরে প্রায় ৪০ লক্ষ টাকা প্রদান করছে বন বিভাগ।
টাঙ্গাইল বন বিভাগের জরিপ অনুযায়ী ঘাটাইল উপজেলায় বনভূমির পরিমাণ ২৫ হাজার ৭৮৫ একর। এর মধ্যে দখল হয়ে গেছে প্রায় দুই হাজার একর বনভূমি। যেখানে দখলদারের সংখ্যা প্রায় ৬ হাজার জন। বিগত ১৯২৭ সালের সংশোধিত বন আইন এবং ২০১২ সালের বন্যপ্রাণি সংরক্ষণ আইনে সংরক্ষিত বনে কোনো ধরনের স্থাপনা নির্মাণ না করার নির্দেশনা রয়েছে।

Advertisement

সরেজমিনে ঝড়কা বিটের অনতিদূরে নয়নচালায় দেখা গেছে, সরকারি সংরক্ষিত বনের মূল্যবান জায়গা দখল করে নির্মান করা হচ্ছে স্থায়ী বিল্ডিং। এগুলো বনবিভাগের জায়গা কিনা জানতে চাইলে একই এলাকার জনৈক ব্যক্তি জব্বার আলী জানান, ওগুলো সব ফরেষ্টের জায়গা। কিছুদিন আগে ধলাপাড়া রেঞ্জার এসে ওই বিল্ডিং এর নির্মান কাজ বন্ধ করে দিয়ে যায়। কিছুদিন কাজ বন্ধ ছিল। আবার কাজ করছে। ফরেষ্টার কাজ বন্ধ করে দেয়ার পর আবার কাজ করে কিভাবে এমন প্রশ্নের জবাবে বলেন, ফরেষ্টের সঙ্গে যোগাযোগ ছাড়া কি কেউ একটা ঘরও উঠাতে পারবে। জানা যায়, ওই স্থাপনার মালিক মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি। তার একশ’ গজের মধ্যেই আরো একটি বিল্ডিং তৈরি করছেন তার চাচাতো ভাই হোসেন আলী। ঘটনাস্থলে তাদের কাউকে পাওয়া যায়নি।

জানা যায়, বনের ভেতর ঘরবাড়ি তোলা কিংবা জবর দখলের বিষয়ে বন কর্মকর্তাদের কাছে জানালে উল্টো হয়রানির শিকার হতে হয়। সাজানো বন মামলায় ফেঁসে যাওয়ার ভয়ে কেউ কথা বলতে চান না। প্রতিবাদ করতে গিয়ে অনেক নীরিহ মানুষকে বনের মিথ্যা মামলার খড়গ টানতে হচ্ছে বছরের পর বছর ধরে। ফলে বন কর্মকর্তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে চান না। অভিযোগ উঠেছে বনের জায়গা জবর দখলের মদদ রয়েছে স্থানীয় কতিপয় বন কর্মকর্তা।
বনের জায়গায় সদ্য নির্মিত স্থাপনার মালিক নয়নচালা গ্রামের মোহাম্মদ আলীর কাছে মুঠোফোনে জানতে চাওয়া হয় বনের জায়গায় কিভাবে পাকা ঘরবাড়ি করছেন, জবাবে তিনি প্রথমে চুপ থেকে পরে বলেন- সবই তো বুঝেন, ফরেস্টোরের পার্মিশন ছাড়া কিছু করা যায়? একবার কাজ বন্ধ রাখছিলাম, আবার কয়দিন আগে ছাদ ঢালাই দিছি। এরপর সাক্ষাতে কথা বলবো বলে ফোন কেটে দেন। অপরদিকে পাশাপাশি আরও একটি স্থাপনা নির্মান করছেন মোহাম্মদ আলীর চাচাতো ভাই হোসেন আলী। ফরেষ্টের জায়গায় বিল্ডিং তুলছেন কিভাবে এখানে ফরেষ্টের লোকজন কিছু বলে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। এ বিষয়ে আমার ভাই মোহাম্মদ আলী সব জানে।
ঝড়কা বিট কর্মকর্তা আয়ুব আলী শেখ বলেন, ঘর তোলার সময় আমাদের কাছে কেউ জানায় না। জানালে আমরা অবশ্যই ব্যবস্থা নেই। নয়নচালা মোহাম্মদ আলী এবং হোসেন আলীর কাজ বন্ধ ছিলো, শুনলাম আবার করছে। পাহাড়া দিয়েতো রাখা যায় না। অফিসে আইসেন, কথা হবে বলে ফোন কেটে দেন।

Advertisement

ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা সাব্বির হাসান বলেন, আমি যোগদানের আগে ওই বিল্ডিংটির কাজ শুরু হয়েছিল। আমার কাছে অভিযোগ আসলে আমি নির্মান কাজ বন্ধ করে দিয়ে আসি। এরপর কখন আবার কাজ করছে এটা আমি জানি না। তবে এ বিষয়ে ডিএফও স্যারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
বনের জায়গায় স্থাপনা নির্মান করা যায় কিনা জানতে চাইলে টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ড. আবু নাসের মোহসিন হোসেন বলেন, শুধু স্থাপনা নয়, ফরেষ্টের ভূমিতে কোন কিছুই উঠাতে পারবে না। তাহলে কিভাবে স্থাপনা হচ্ছে জানতে চাইলে বলেন, এটা ইউএনও এবং ডিসির দায়িত্ব, ওনারা নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় অভিযান করবেন। তিনি আরও বলেন, ছাদ ঢালাই হতে কমপক্ষে তিন মাস লাগছে। আপনি এখন কেন বলছেন, আগে বলতেন! সাংবাদিক তো আপনার অধিনস্ত না, এটি তো আপনাদের (বিট ও রেঞ্জ) অফিসের দায়িত্ব কিনা জানতে চাইলে উত্তরে বলেন, আচ্ছা আমি খোজঁ নিয়ে ব্যবস্থা নিবো।
এ বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ বলেন, বন বিভাগ আমাদের কাছে সহায়তা চাইলে অপদখলকারি উচ্ছেদ করতে আমরা ম্যাজিস্ট্রেসি সহায়তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা দিব।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsঘাটাইল উপজেলাঘাটাইল উপজেলা নির্বাহী অফিসারঘাটাইলে বন বিভাগের সংরক্ষিত বনের জায়গায় স্থাপনা নির্মানের হিড়িকটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তাটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদধলাপাড়া রেঞ্জ
Next Post
নিঃস্বার্থ ত্যাগী জাতীয়তাবাদী আদর্শের উজ্জ্বল দৃষ্টান্ত শহীদুল ইসলাম

নিঃস্বার্থ ত্যাগী জাতীয়তাবাদী আদর্শের উজ্জ্বল দৃষ্টান্ত শহীদুল ইসলাম

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলের বাজারে রোজার নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে ক্রেতারা বিপাকে

টাঙ্গাইলের বাজারে রোজার নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে ক্রেতারা বিপাকে

ফেব্রুয়ারি ২২, ২০২৬
রমজানে অসহায়-হতদরিদ্রদের মাঝে দুধ ডিম মাংস বিক্রি শুরু- প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

রমজানে অসহায়-হতদরিদ্রদের মাঝে দুধ ডিম মাংস বিক্রি শুরু- প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

ফেব্রুয়ারি ২১, ২০২৬
টাঙ্গাইলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসে জামায়াতে ইসলামীর আলোচনা সভা

টাঙ্গাইলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসে জামায়াতে ইসলামীর আলোচনা সভা

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ভাষা শহীদদের স্বরণে সখীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ভাষা শহীদদের স্বরণে সখীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ২১, ২০২৬
কালিহাতীর বল্লায় সরিষা ক্ষেতে মিলল এক যুবকের মরদেহ

কালিহাতীর বল্লায় সরিষা ক্ষেতে মিলল এক যুবকের মরদেহ

ফেব্রুয়ারি ২১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In