
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে বজ্রপাতে বেল্লাল হোসেন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার তরফপুর ইউনিয়নের ডৌহাতলী বড়চালা গ্রামে এই বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত বেল্লাল হোসেন ডৌহাতলী বড়চালা গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ রেজা জানান, দুপুর দেড়টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ির উঠানে কাজ করা অবস্থায় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।






