
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) সোমাবার (১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে Application of Learning Management System (LMS) in Modern Teaching Method শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি এর আয়োজনে সকাল ১০টায় সিএসই বিভাগের ২নং কম্পিউটার ল্যাবে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।
প্রশিক্ষণের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আধুনিক শিক্ষণ পদ্ধতিতে ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহার শিক্ষার্থীদের জ্ঞানার্জন প্রক্রিয়াকে আরও গতিশীল ও সহজলভ্য করবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা LMS এর মাধ্যমে শিক্ষাদান কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে সম্পাদন করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক ও কোর্স ডিরেক্টর অধ্যাপক ড. মতিউর রহমান। রিসোর্সপার্সন ছিলেন আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিয়াউর রহমান ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সুলতান আহাম্মেদ।
দিনব্যাপী প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ১৮টি বিভাগের ২ জন করে মোট ৩৬ জন শিক্ষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রহণ কারীরা আধুনিক শিক্ষণ পদ্ধতিতে খগঝ ব্যবহারের কৌশল, শিক্ষাদানের মানোন্নয়ন এবং ডিজিটাল শিক্ষার প্রসারে বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভকরেন।






