
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় মহসীন হলের সাবেক জিএস সাইদুর রহমান সাইদ সোহরাব বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিটি কর্মী বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইল পাহারা দিবে। আগামী নির্বাচনে ধানের শীষে ভোটের মাধ্যমে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে তাকে প্রধানমন্ত্রী করবো।
তিনি আরও বলেন, মির্জাপুরের বিএনপি ও সাধারণ মানুষ এখন পরিবর্তন চাই। স্বচ্ছ ও ক্লিন ইমেজের প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইলের মির্জাপুর শহরের জহুর বাড়ি মোড়ে উপজেলা ও পৌর বিএনপি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পৌর বিএনাির সভাপতি হযরত আলী মিঞার সভাপতিত্বে সাইদুর রহমান সাইদ সোহরাব ছাড়াও বিএনপি নেতা রফিকুল ইসলাম, লতিফপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন রনি, ভাওড়া ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান, খন্দকার মোবারক হোসেন, তোজাম্মেল হোসেন প্রিন্স প্রমুখ।
সকালে সদরের জহুর বাড়ি মোড় হতে বিএনপির সাইদুর রহমান সাইদ সোহরাবের নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।
এছাড়া বেলা সাড়ে বারোটার দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকীর নেতৃত্বে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের মাঠ হতে বিশাল মিছিল বের হয়। মিছিলটিও শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে বাইপাস দলীয় কার্যালয়ের সামনে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফের সভাপতিত্বে আবুল কালাম আজাদ সিদ্দিকী ছাড়াও মির্জাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাহউদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি এম ফরিদ প্রমুখ বক্তৃতা করেন।






