
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক অভিযান চালিয়ে ২ কেজি দুইশ’ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে উপজেলার গোড়াই নাজিরপাড়া ও সন্ধ্যায় পৌরসভার পুষ্টকামুরী সওদাগরপাড়া অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে উপজেলার গোড়াই নাজিরপাড়া গ্রামে অভিযান চালায় তারা। এ সময় আন্না বেগম নামে এক নারীকে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তার স্বামীর নাম খন্দকার আব্দুর রাজ্জাক।
অপরদিকে পুষ্টকামুরী সওদাগরপাড়া থেকে গ্রামের ইনসান আলীর ছেলে বিকু মিয়া, বাইমহাটি আদালত পাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে ইমরান দেওয়ান ও একই গ্রামের ফারুক হোসেনের ছেলে জিসান আহমেদকে ২শ’ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, বুধবার (৩ সেপ্টেম্বর) পৃথক মামলায় তাদের টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।






