
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের নাগরপুরে শুভ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পচাসারটিয়া মেহের আলী খান স্কুল এন্ড কলেজ মাঠে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক রেজাউর রহমান তপন।
জাহাঙ্গীর আলম স্মৃতি সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন নাগরপুর থানার ওসি রফিকুল ইসলাম। শুভ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কমিটির পরিচালক রাগবীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নাগরপুর সরকারি কলেজের সাবেক জিএস ইকবাল কবির রতন, সমাজসেবক মনির হোসেন খান, টাঙ্গাইল জজ কোর্টের এডভোকেট জসিম উদ্দিন প্রমুখ।
খেলা দেখতে দুপুর থেকে স্কুল মাঠের জড়ো হতে থাকেন উৎসুক দর্শনার্থীরা। কানায় কানায় পূর্ণ হয়ে স্কুল মাঠ। মাঠের বাইরে শত শত মানুষের আনাগোনায় উৎসবের আমেজ বিরাজ করে।
খেলায় চর ডাংগা টিম টাইগার টাইব্রেকারে (৫-৪) গোলে খামার ধল্লা নবারুণ সমিতিকে পরাজিত করে বিজয়ী হয়। এর আগে নির্ধারিত সময়ের খেলায় (১-১) গোল করে ড্র থাকে।
খেলার উদ্বোধক নাগরপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, মাদক, অনলাইনে জুয়া এবং অনলাইনে গেমস থেকে বিরত করার জন্য এই খেলার উদ্যোগ নেয়া হয়েছে। এর ফলে যুব সমাজ খারাপ কাজ থেকে দূরে সরে আসবে।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক রেজাউর রহমান তপন বলেন, যুব সমাজকে ফিরিয়ে আনতে এমন আয়োজন। এ ধরনের আয়োজন সারাবছরই থাকবে। ফুটবল ছাড়াও আমাদের দেশীয় সকল খেলাই প্রতিবছরই আয়োজন করা হবে।






