স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের বাসাইলের কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস রুমে ও ওই বিদ্যালয়ের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফেরদৌস আরা আক্তার, সহকারী শিক্ষক মুনসুর হেলাল মিঞা, জাকির হোসেন, নুরুর রহমান সজল, জাহিদা খানম, জয়া আক্তার, চাঁদ রেখা আক্তারসহ ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
এ সময় দোয়া মাহফিল পরিচালক করেন ভোলা মুন্সি।