স্টাফ রিপোর্টার ।। টাঙ্গাইলের মধুপুরে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ানোর আশ্বাস দেয়ার পরদিনই তার দেয়া আশ্বাস পুরণ করলেন টাঙ্গাইলের মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জুবায়ের হোসেন। উপজেলার চাপড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুর্নবাসনের জন্য ঢেউটিন ও গৃহ নির্মাণ মঞ্জুরির অর্থ বিতরণ করা হয়। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মধুপুর উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জুবায়ের হোসেন তিনটি পরিবারের প্রধানদের হাতে ঢেউটিন ও নগদ টাকা তুলে দেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের চাপড়ী বাজারে অগ্নিকাণ্ডে দুইটি বাড়ি ও একটি দোকানঘর পুড়ে যায়।রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জুবায়ের হোসেন সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা করার আশ্বাস দেন। আশ্বাস দেয়ার পরদিনই ঢেউটিন ও নগদ টাকা উপহার দেয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জুবায়ের হোসেনের প্রতি কৃতজ্ঞতা জানান, আগুনে ক্ষতিগ্রস্তরা।