
বিভাস কৃষ্ণ চৌধুরী ॥
আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মিজানুর রহমান, স্থানীয় সরকার টাঙ্গাইলের উপ-পরিচালক ও টাঙ্গাইল পৌরসভার প্রশাসক শিহাব রায়হান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী শামছুন নাহার স্বপ্না, টাঙ্গাইল পৌরসভার সিইও আনিসুর রহমান।
সেনাবাহিনীর ২৪ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট এর উপ-অধিনায়ক মেজর ফয়সাল আমিন, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের ট্রাষ্টি শ্যামল হোড়, শ্রী শ্রী কালিবাড়ি টাঙ্গাইলের ভারপ্রাপ্ত সভাপতি স্বপন ঘোষ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরী, টাঙ্গাইল জেলা পুজা উদযাপন ফ্রন্টের সভাপতি অমল ব্যানাজি, টাঙ্গাইল জেলা পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি চিত্তরঞ্জন সরকার, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুন ঝন্টু এবং জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ যথাযথ মর্যাদায় উদযাপন করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।






