
স্টাফ রিপোর্টার ॥ টাঙ্গাইলে ছিনতাইকারী চক্রের সক্রিয় পলাতক সদস্য সুমন (২২) গ্রেপ্তার হয়েছে। সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যম্পের একটি টিম মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল পৌর শহরের এনায়েতপুর হাজেরাঘাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) । সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যম্পের দেয়া প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলার এজাহার সূত্রে জানা যায় যে, বাদী মো. বেলাল হোসেন (৪৩) এর ছেলে ভিকটিম নাজমুল হোসেন (২৩) গত ২ আগস্ট ২০২৫ তারিখ ভোর অনুমান পৌনে ৫ টায় নিজ বাড়ি হতে ঢাকা যাওয়ার পথে ব্যাটারি চালিত অটো ভ্যান যোগে কালিহাতি উপজেলার হিজুলি সাকিনস্থ নবনির্মিত মসজিদের সামনে পৌছিলে অজ্ঞাতনামা ৪ জন ছিনতাইকারী ২ টি মোটরসাইকেলে করে ভিকটিমের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে মৃত্যুভয় দেখিয়ে নগদ ১০ হাজার টাকা এবং ১ টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এর কিছু সময় পরে উক্ত ছিনতাইকারীরা একই কায়দায় আঃ মান্নান (৪৫) নামের এক ব্যক্তির কাছ থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে স্থানীয় জনগনের সহায়তায় রাস্তায় ব্যারিকেড দিয়ে আসামিদের আটক করার চেষ্টা করলে ১ জন অভিযুক্তকে আটক করতে সক্ষম হলেও অন্যান্য অভিযুক্তরা পালিয়ে যায়। পরবর্তীতে এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ৪ জনকে আসামি করে কালিহাতি থানায় একটি দস্যুতা মামলা দায়ের করে যার মামলা নং-০৫, তারিখ-০৩ আগস্ট ২৫, ধারা-৩৯৪ পেনাল কোড ১৮৭০। উক্ত মামলা দায়ের হওয়ার পর র্যাব-১৪, ময়মনসিংহ ছিনতাইকৃত মালামাল উদ্ধার সহ ছিনতাই চক্রের সক্রিয় সদস্যদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই প্রেক্ষিতে, সিপিসি-৩ র্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল ধৃত আসামীর অবস্থান নিশ্চিত হয়ে টাঙ্গাইল পৌর শহরের এনায়েতপুর হাজেরাঘাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছিনতাই মামলার এজাহারনামীয় সক্রিয় পলাতক সদস্য সুমন (২২) কে গ্রেফতার করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য টাঙ্গাইল জেলার কালিহাতি থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তন্তর করা হয়েছে।






