
মধুপুর প্রতিনিধি ॥
“আর্থিক মুক্তি বয়সে নয়, জ্ঞানেই হয়” এ শ্লোগান নিয়ে এনসিসি ব্যাংক পিএলসি টাঙ্গাইলের মধুপুর শাখা তারুণ্যের উৎসব আয়োজন করে। আর্থিক মুক্তির পথে, আর্থিক স্বাক্ষরতা কার্যক্রমের অংশ হিসেবে শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পাশে সাদের সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ব্যাংকটির হল রুমে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। নারী পুরুষ তরুণ উদ্যোক্তাদের নিয়ে অনুষ্ঠিত এ কার্যক্রমে সভাপত্বিত করেন এনসিসি ব্যাংক মধুপুর শাখা ব্যবস্থাপক আরিফুল হক সজিব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংক ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি হেড ফাইন্যান্সিয়াল ইনক্লুসন সেল আনিসুর রহমান মজুনদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও রিজিওনাল হেড ময়মনসিংহ অঞ্চলের এ.কে.এম. বদরুল হাসান, মধুপুর শাখার অপারেশন ম্যানেজার কবির আহম্মেদ হীরা, মধুপুর সরকারি কলেজের প্রভাষক হুমায়ুন কবির, ব্যবসায়ী সেলিম উদ্দিন, সুনামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম আহম্মেদ, প্রভাষক ও ব্যবসায়ী ফারুক হোসেন, মধুপুর শিল্প ও বনিক সমিতির রবিউল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ব্যাংকিং সেবা সহজ ও সবার দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য এনসিসি ব্যাংকের এ কার্যক্রম।
গ্রাহকরা যাকে সহজে ঋণ পায় আর্থিক ভাবে এগিয়ে যেতে পারে। সেজন্য এ ব্যাংক সব সময় মানুষের পাশে আছে থাকবে। অনলাইন ব্যাংকিং, ঋণ কার্যক্রম ও গ্রাহকদের সচেতনতার জন্য আসল নকল টাকা চেনার নানা উপায় ও কৌশলসহ নানা বিষয় উপস্থাপন করা হয়। পরে সকলের উপস্থিতিতে কুইজ ও মেধা যাচাই পর্ব অনুষ্ঠিত হয়। এতে তিনজন বিজয়ীদের হাতে পুরস্কার তোলে দেন অতিথিবৃন্দ।
এর আগে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় ও শেষে কবিতা আবৃত্তি এবং মধুপুরের গারো নিজস্ব ভাষার গান পরিবেশিত হয়। বেলা এগারটা থেকে দুইটা পর্যন্ত চলা এ অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, ছাত্রছাত্রীসহ, ক্ষুদ্র ও বড় ব্যবসায়ী এবং নারী উদ্যোক্তা, সাংবাদিক ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।






