
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
বিএনপির কন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, বিগত স্বৈরাচার সরকারের সময় সর্ব জায়গাতে রাজনীতিকরণ করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে। বিএনপি সর্ব জায়গায় রাজনীতি করতে চায় না। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, ছাত্ররা পড়ার টেবিলে এবং খেলার মাঠে থাকবে। লেখাপড়ার মধ্য দিয়ে আজকের শিক্ষার্থীরা আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে। বিগত দিনে দলীয় সার্টিফিকেট দিয়ে শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। আগামীতে যোগ্যতাহীন কোন ব্যক্তি যোগ্যতার স্থানে যেতে পারবে না বলে বিএনপি অঙ্গীকার বদ্ধ।
চলতি ২০২৫ সালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ মিলনাতনে উপজলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফের সভাপতিত্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. ফজলুল হক, মির্জাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন।
মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আতিকুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফুর রহমান স্বপন, সদস্য সচিব হাবিবুর রহমান, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মারুফ ইসলান প্রমুখ বক্তব্য রাখেন।
পরে অতিথিবৃন্দ মির্জাপুর উপজেলা থেকে জিপিএ-৫ প্রাপ্ত ১৬২ জন শিক্ষার্থীকে ফুল, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।






