
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের শিল্পকলা একাডেমিতে কর্মীসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট শামীম আল মামুনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নির্বাহী কমিটির সহ-সভাপতি ফরহাদ উদ্দিন। অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তারিকুল ইসলাম ঝলক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল টাঙ্গাইল জেলা শাখার সদস্য সচিব সালেহ মোহাম্মদ সাফি ইথেন, সিনিয়র যুগ্ন আহবায়ক মোফাজ্জল হোসেন জুয়েল প্রমুখ। এছাড়া জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক আলাউদ্দিন, মোস্তফা কামাল, স্বেচ্ছাসেবক দল নেতা ও সাবেক ছাত্রনেতা তানভীর হাসান খান রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, আগামী ফেব্রুয়ারী মাসে মাঝা মাঝিতে জাতীয় সংসদ নির্বাচন। আমরা যদি ঐক্যবদ্ধ না হই, জাতীয় সংসদ নির্বাচনে আমর দল বিএনপি যদি জয়লাভ করতে না পারে তাহলে (৫ আগস্ট) এর আগে আমাদের যে অবস্থা হয়েছিলো ঠিক সেই রকম অবস্থা হবে। তাই আমাদের সবাইকে এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে।
বক্তারা আরো বলেন, বিগত দিনে আন্দোলন সংগ্রামে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে। জেল জুলুম, নির্যাতন সহ্য করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তাদের পক্ষে অগ্রণী ভূমিকা পালন করবে।






