মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

ভূঞাপুরে আড়াই কোটি টাকায় নির্মিত মুক্তিযোদ্ধা ভবন এখন কার্যত নিস্ক্রিয়

সেপ্টেম্বর ১৫, ২০২৫
A A
ভূঞাপুরে আড়াই কোটি টাকায় নির্মিত মুক্তিযোদ্ধা ভবন এখন কার্যত নিস্ক্রিয়

ভূঞাপুরে আড়াই কোটি টাকায় নির্মিত মুক্তিযোদ্ধা ভবন এখন কার্যত নিস্ক্রিয়

৩৬৬ Views

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ভূঞাপুরে আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা সংসদ ভবন কমিটির অভাবে এখন কার্যত নিস্ক্রিয় হয়ে আছে। ভূঞাপুর উপজেলার প্রাণকেন্দ্র বাসস্ট্যান্ড চত্বরে ভবনটি সগৌরবে দাঁড়িয়ে থাকলেও অব্যবস্থাপনা, যথাযথ ব্যবহার ও তদারকির অভাবে দিন দিন হারাচ্ছে জৌলুস। দেয়াল থেকে খসে পড়ছে রং, কোথাও কোথাও জায়গা করে নিয়েছে আগাছা। বিগত ২০১৬ সালে ভবনটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হলেও এখনো শুরু হয়নি কোনো কার্যক্রম।
ভূঞাপুর উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, বিগত ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স লাকি এন্টারপ্রাইজ ভবনটির নির্মাণ কাজ শুরু করে। ২ কোটি ৫০ লাখ ৬২ হাজার ৮৯৫ টাকা ব্যয়ে নির্মাণ কাজ শেষে বিগত ২০১৬ সালের (২৫ মে) ভূঞাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মজিদ মিয়াকে আনুষ্ঠানিকভাবে ভবনটি হস্তান্তর করা হয়।

Advertisement

জানা যায়, হস্তান্তরের প্রায় এক দশক পরও ব্যবহার না করায় ধীরে ধীরে নষ্ট হচ্ছে ভবনের সৌন্দর্য। ভেতরে থাকা সোলার সিস্টেম ও অন্যান্য সরঞ্জাম পর্যাপ্ত তদারকির অভাবে অকার্যকর হয়ে পড়েছে। প্রধান ফটকের সামনে গড়ে উঠেছে সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ড। সৌন্দর্য বর্ধনের জন্য এসএস পাইপ দিয়ে নির্মিত বেষ্টনীও নিয়মিত সিএনজির ধাক্কায় ভেঙে গেছে।

এদিকে বীর মুক্তিযোদ্ধারা পুরাতন ভবনেই তাদের নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ভবনটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের পর কেন ব্যবহার করা হচ্ছে না জানতে চাইলে ভূঞাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মজিদ মিয়া বলেন, হস্তান্তরের পর ভবনটি ব্যবহারের জন্য একাধিকবার চেষ্টা করা হয়েছে। কিন্তু মুক্তিযোদ্ধাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে তা সম্ভব হয়নি। নির্ধারিত কমিটি ও সরকারি পৃষ্ঠপোষকতার বিষয়েও চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটিও তখন সম্ভব হয়নি। ভেতরে দোকান বরাদ্দ দেওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি।

Advertisement

এদিকে এই ভবনটি ঘিরে রয়েছে আইনি জটিলতা। সড়ক ও জনপথের জায়গায় অনুমতি না নিয়ে ভবন নির্মাণ করায় তৎকালীন জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডারসহ একাধিক ব্যক্তির নামে আদালতে একটি মামলা দায়ের করেন সড়ক ও জনপথ বিভাগ।
এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাজিব হোসেন বলেন, আমি এখানে নতুন এসেছি। ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছি। এ ব্যাপারে আমি অবগত নই। খুব দ্রুতই নতুন ইউএনও আসবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদভূঞাপুর উপজেলাভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাভূঞাপুর উপজেলা প্রকৌশল অফিসভূঞাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারভূঞাপুর মুক্তিযোদ্ধা ভবনভূঞাপুরে আড়াই কোটি টাকায় নির্মিত মুক্তিযোদ্ধা ভবন এখন কার্যত নিস্ক্রিয়
Next Post
বাসাইলে নকল ব্যাটারি পানি উৎপাদন করায় জরিমানা

বাসাইলে নকল ব্যাটারি পানি উৎপাদন করায় জরিমানা

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে ফরহাদ ইকবালসহ ২১ জনকে আসামী করে মামলা

টাঙ্গাইলে ফরহাদ ইকবালসহ ২১ জনকে আ*সা*মী করে মা*ম*লা

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
কালিহাতীর সল্লা ব্রিজের কাজ ৩০ শতাংশ বাকি

কালিহাতীর সল্লা ব্রিজের কাজ ৩০ শতাংশ বাকি

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
গোপালপুরে ৮টি ঘোড়া জ'বাই করে মাংস বিক্রির প্রস্তুতি ॥ আটক ৪ জন

গোপালপুরে ৮টি ঘোড়া জ’বাই করে মাংস বিক্রির প্রস্তুতি ॥ আটক ৪ জন

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
টাঙ্গাইলের বিভিন্ন স্থানে বাহারি ইফতারির পসরা ॥ ইফতারির বাজারও চড়া

টাঙ্গাইলের বিভিন্ন স্থানে বাহারি ইফতারির পসরা ॥ ইফতারির বাজারও চড়া

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
টাঙ্গাইলে চাঁদাবাজি-সন্ত্রাস ও মাদকবিরোধী পুলিশের বিশেষ মহড়া

টাঙ্গাইলে চাঁদাবাজি-সন্ত্রাস ও মাদক বিরোধী পুলিশের বিশেষ মহড়া

ফেব্রুয়ারি ২৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In