
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদর উপজেলা শাখার নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকালে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন করটিয়া সরকারি সা’দত কলেজের সহযোগী অধ্যাপক মোশারফ হোসেন।
টাঙ্গাইল সদর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা শাখার সিনিয়র সহ সভাপতি সামছুল আলম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দিন রিপন। অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আব্দুল কাদের।
অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সোহানুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোমিনুর রহমান মোমিন, টাঙ্গাইল পৌর শাখার সভাপতি গোলাম মওলা মিটলু ও সাধারণ সম্পাদক মীর সজিবুজ্জামান।
অনুষ্ঠানের শুরুতে নব গঠিত কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করা হয়। পরে নব গঠিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের আইডি কার্ড প্রদান, শপথ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা দেশের এ সময়ের বিভিন্ন মানবতা লংঘন হয়েছে এমন বিষয় নিয়ে আলোচনা ও পরবর্তীতে করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন।






