
স্টাফ রিপোর্টার ॥ টাঙ্গাইলের বাসাইলে অনুমোদন ব্যতীত বিভিন্ন ব্রান্ডের (Volvo, Hamko) ব্যাটারি পানি উৎপাদন ও প্রক্রিয়াকরণ করার অপরাধে নাছির এন্টারপ্রাইজের মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও এ প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশনা প্রদান করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বাসাইল উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কর্তৃক এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেনবাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এসময় উপস্থিত ছিলেন। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, জেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং জেলা পুলিশ টাঙ্গাইল সহযোগিতা করেন।
এছাড়াও উপজেলা সদরের মার্কেটে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন কসমেটিকস বিক্রি করার অপরাধে দুইটি ব্যবসায়ীক প্রতিষ্ঠান কে ৭ হাজার টাকা জরিমানা এবং জব্দকৃত প্রসাধনী ধ্বংস করা হয়।






