
সখীপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের সখীপুরে বংকী পূর্বপাড়া জহির সস্ এন্ড চানাচুর কারখানায় ভেজাল পণ্য তৈরি ও বাজারজাত করার অপরাধে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ ধারায় জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সখীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনী ।
সখীপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনি বলেন, ভেজাল পণ্য তৈরি ও বাজারজাতকরণের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ধারায় তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য, এর আগেও একই প্রতিষ্ঠানকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করে দেয়া হয়েছিল।






