
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে র্যাবের অভিযানে চুরির মামলার তদন্তেপ্রাপ্ত আসামি নিরাশাকে (৪৫) গ্রেপ্তার হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সদর কোম্পানি, র্যাব-৪, মিরপুর-১, ঢাকার সহযোগিতায় সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প যমুনা সেতুর পুর্বপাড়ের ইব্রাহিমাবাদ রেল স্টেশনে এ অভিযান পরিচালনা করে। সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প হতে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলার এজাহার সূত্রে জানা যায় যে, গত (৩ সেপ্টেম্বর) রাত ৩ টার সময় বাদী ঘুম থেকে ওঠে দেখতে পায় যে তার আলমারি খোলা এবং কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে। তখন বাদীর তার স্ত্রীকে ডাক দেয় এবং জিনিসপত্র চেক করে দেখতে পায় তার আলমারী থেকে নগদ পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা, আট ভরি দুই আনা স্বর্নালংকার এবং দুইটি মোবাইল ফোন অজ্ঞাতনামা চোরেরা বাদীর বসত ঘর থেকে চুরি করে নিয়ে যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে বাদী সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় গত (৪ সেপ্টেম্বর) একটি চুরির মামলা দায়ের করেন।
এরই প্রেক্ষিতে, সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সদর কোম্পানি, র্যাব-৪, মিরপুর-১, ঢাকার সহযোগিতায় যমুনা সেতুর পুর্বপাড়ের ইব্রাহিমাবাদ রেল স্টেশন এলাকা হতে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার চুরির মামলার তদন্তেপ্রাপ্ত আসামি নিরাশাকে (৪৫) গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার তদন্তকারী অফিসারের নিকট হস্তান্তর করা হয়েছে।






