
স্টাফ রিপোর্টার ॥ টাঙ্গাইলের মির্জাপুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ ফালু মিয়ার মরদেহ তিন দিন পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে পুষ্টকামুরী খালপাড়া ঘটনাস্থলের পাশের জমির কচুরিপানার নীচ থেকে তার মরদেহ উদ্ধার করে শ্রমিকরা। পরিবারের পক্ষ থেকে ২০ জন শ্রমিক নিয়ে নিখোঁজ ফালু মিয়ার খুঁজা শুরু করে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে কচুরিপানা পরিস্কার করার সময় মরেহ উদ্ধার করে তারা।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশে ধর্মজাল দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে নেমে নিখোঁজ হন ফালু মিয়া। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয়রা খোঁজাখুজির পরও তার আর সন্ধান মেলেনি। ফালু মিয়া পুষ্টকামুরী খালপাড়ার ইলিম উদ্দিনের ছেলে।
নিহতের ছোট ভাই লাল মিয়া লালু জানান, নিখোঁজের পর থেকে তাঁরা ২০ জন শ্রমিক নিয়ে আশপাশের এলাকার পানা পরিষ্কারের কাজ শুরু করেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে খালপাড়ের পাশের জমিতে জমে থাকা পানার নিচে তাঁর ভাইয়ের লাশ দেখতে পান শ্রমিকেরা।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় পুষ্টকামুরী খালপাড়ায় তাঁর জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হয়। তার এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেয়ে এসেছে।






