
কালিহাতী প্রতিনিধি ॥
টাঙ্গাইলের কালিহাতীতে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার সল্লা বাসস্ট্যান্ডে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত একই উপজেলার জাবরাজান গ্রামের মৃত খবির মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (৫৫)।
স্থানীয় জানায়, সন্ধ্যায় জাহাঙ্গীর মিয়া রাস্তা পার হচ্ছিলেন। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি ট্রাক জাহাঙ্গীরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নিহতের পরিবার লাশ বাড়িতে নিয়ে যায়।






