স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে ওলামা মাশায়েখ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমিরুল মুজাহিদীর শাইখুল হাদীস আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (দা:বা:) শায়েখে চরমোনাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী (দা:বা:) আমীরে শরীয়ত, বাংলাদেশ ফেলাফত আন্দোলন, প্রধান মেহমান ছিলেন টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শামছুজ্জামান (দা:বা:), বিশেষ মেহমান ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের টাঙ্গাইল জেলা প্রধান উপদেষ্টা মাওলানা আনোয়ারুল ইসলাম (দা:বা:), প্রধান বক্তা ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার (দা:বা:)।
এছাড়া বক্তব্য রাখেন মুফতি শামসুদ্দোহা আশরাফী (দা:বা:), মুফতি লুৎফর রহমান ফরায়েজী (দা:বা:), মুফতি রিজওয়ান রফিকী (দা:বা:), মুফতি আলী আজাদ সাকাফীসহ আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ বক্তব্য রাখেন।
এ সময় মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (দা:বা:) শায়েখে চরমোনাই বলেন, এ দেশ ও রাষ্ট্র ওলামায়ে কেরামগণদের কাছে নিরাপদ। তাই সকলে মিলে দেশের উন্নয়নের স্বার্থে আমাদের ওলামায়ে কেরামগণদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সভাপত্বিত করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মাওলানা ফজলুল করীম (দা:বা:), আরজ গুজার ও সঞ্চালনায় ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ রেজাউল করিম রাজু (দা:বা:)।