স্টাফ রিপোর্টার ॥টাঙ্গাইলের সখীপুরে নিষিদ্ধ মাদকদ্রব্য ১৬০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৪০ হাজার টাকাসহ একজন মাদক চোরাকারবারী গ্রেপ্তার হয়েছে। তার নাম সাইফ আহম্মেদ (৪৫)। সে উপজেলার কালমেঘা ছলংগা গ্রামের আব্দুল সামাদের ছেলে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে সখীপুর থানা হতে দেয়া প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে সখীপুর থানার মাদক বিরোধী বিশেষ অভিযানে উপজেলার কালমেঘা ছলংগা গ্রামে মাদক বিক্রীর সময় ঐ গ্রামের আব্দুল সামাদের ছেলে সাইফ আহম্মেদকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১৬০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৪০ হাজার টাকা জব্দ করা হয়।