স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় জনগনের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ও জনদুর্ভোগ সৃষ্টি করে বালু বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধা পর্যন্ত কালিহাতি উপজেলার এলেঙ্গা পৌরসভার ভাবলা ঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ অভিযানে বালু বিক্রেতাদের এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বিভিন্ন জায়গা থেকে ক্রয়কৃত বালু পরিবহন ও বিপণনের ক্ষেত্রে সরকারি রাস্তা সংলগ্ন উন্মুক্ত স্থানে স্তুপ আকারে রেখে স্বাভাবিক চলাচলে বিঘ্ন , খেলার মাঠ, পার্ক, জনসমাগম হয় এমন স্থলে, জনদুর্ভোগ সৃষ্টি করে এমন জায়গা পরিহার করার জন্য নির্দেশনা দেয়া হয় ব্যবসায়ীদের।
এছাড়াও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহপূর্বক রাষ্ট্রীয় আইন-কানুন মেনে ব্যবসা পরিচালনা করার জন্য নির্দেশনা দেয়া হয়।
এসব নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ হতে।