
স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
টাঙ্গাইলের নাগরপুরে প্রতিটি দূর্গা মন্দিরে শতভাগ নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন ও মন্দিরের সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে প্রায় একশ’টি আইপি ক্যামেরা বিতরণ করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে নাগরপুর কেন্দ্রীয় কালিবাড়ি প্রাঙ্গণে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নাগরপুর উপজেলা শাখা।
পূজা উদযাপন ফ্রন্ট নাগরপুর উপজেলা শাখার আহ্বায়ক শিব শংকর সাহার সভাপতিত্বে ও সদস্য সচিব ঝুটন কুমার সাহার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি। প্রধান পৃষ্ঠপোষকতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, ব্যবসায়ী আতিকুর রহমান আতিক।
আরো উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা বিএনপির সহসভাপতি তোফায়েল আহমেদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, প্রকাশনা ও প্রচার সম্পাদক নজরুল ইসলাম, প্রবাসী কল্যাণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ছাত্র বিষয়ক সম্পাদক জিহাদ হোসেন ডিপটি, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক জাহিদ হাসান জাহিদ, নাগরপুর সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, ছাত্রদলের সদস্য সচিব শহিদুর রহমান মনির।
এ সময় উপজেলার সকল দূর্গা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য পূজারীরা উপস্থিত ছিলেন।






