
স্টাফ নিপোর্টার, নাগরপুর ॥
টাঙ্গাইলের নাগরপুরে চলন্ত বাসের চাপায় পৃষ্ট হয়ে নুরু বেপারি (৭০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মামুদনগর ইউনিয়নের পুষ্টকামরী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত নুরু বেপারি ওরফে নুরু মাতবর কলমাইদ গ্রামের মৃত মানিক বেপারির ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল তিন টার দিকে মামুদনগর বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে নুরু বেপারি পায়ে হেটে রওনা দেয়। এ সময় সে পুষ্টকামরী এলাকায় পৌছলে ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগ্রামী এসবি লিংক নামে একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১১-৭০২১) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ নিহতের লাশ ও দূর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে বাস চালক পালিয়ে যাওয়ায় তাকে পুলিশ গ্রেফতার করতে পারেনি।






