
২৬৮ Views
স্টাফ রিপোর্টার ॥ টাঙ্গাইলের মধুপুরে এক মাদকাসক্ত যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। কারাদন্ডপ্রাপ্ত যুবকের নাম কুরবান আলী। তার বাড়ি মধুপুর পৌর এলাকায়।
সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম দণ্ডাদেশ প্রদান করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে প্রসিকিউশন প্রদান করেন মধুপুর থানার উপ পরিদর্শক মোঃ সেলিম।এরআগে, বিকেলে উপজেলা প্রশাসনের মাদক বিরোধী অভিযানে মাদক সেবনের সময় কুরবান আলীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।






